হামের প্রকোপ : সিলেটে আরও ৩ শিশুর মৃত্যু
সিলেটে সন্দেহজনক হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ৯২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১২ মে) বিকেল ও রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় ৩ শিশুর মৃত্যু হয়। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৩১ জনের। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম। মৃত তিন শিশুরা হলো- কানাইঘাট উপজেলার নজিম উদ্দিনের ২ বছর ৩ মাস বয়সী মেয়ে শিশু হাফিজা আক্তার, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ফতেহপুর গ্রামের বিলাল আহমদের ১ বছর ৫ মাসের মেয়ে রাইসা জান্নাত, সুনামগঞ্জের ছাতক উপজেলার তোফায়েল আহমদের ৮ মাসের মেয়ে আরিয়া জান্নাত। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি সিলেট বিভাগে মোট ল্যাব কনফার্ম হাম রোগী শনাক্ত হয়েছেন ১৪৭ জন। এর মধ্যে হবিগঞ্জে ১৬ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ৭৩ জন এবং সিলেটে ৪২ জন। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে নতুন কর
সিলেটে সন্দেহজনক হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ৯২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১২ মে) বিকেল ও রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় ৩ শিশুর মৃত্যু হয়।
এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৩১ জনের।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম।
মৃত তিন শিশুরা হলো- কানাইঘাট উপজেলার নজিম উদ্দিনের ২ বছর ৩ মাস বয়সী মেয়ে শিশু হাফিজা আক্তার, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ফতেহপুর গ্রামের বিলাল আহমদের ১ বছর ৫ মাসের মেয়ে রাইসা জান্নাত, সুনামগঞ্জের ছাতক উপজেলার তোফায়েল আহমদের ৮ মাসের মেয়ে আরিয়া জান্নাত।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি সিলেট বিভাগে মোট ল্যাব কনফার্ম হাম রোগী শনাক্ত হয়েছেন ১৪৭ জন। এর মধ্যে হবিগঞ্জে ১৬ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ৭৩ জন এবং সিলেটে ৪২ জন। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩০ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন, লায়ন্স শিশু হাসপাতালে ১০ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৩ জনসহ বিভাগের বিভিন্ন হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগে চিকিৎসাধীন রয়েছেন ২৯৭ জন রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১০ জন ও এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ জন চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে হাম রোগে মোট মৃত্যু হয়েছে ২৭ জনের এবং নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ৪ জনের। সব মিলিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩১ জনে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম কালবেলাকে বলেন, সন্দেহজনক হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ৯২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ৩১ শিশুর মৃত্যু হয়েছে।
What's Your Reaction?