হিরো আলম গ্রেপ্তার

নারী নির্যাতনের মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে (আশরাফুল আলম) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনোয়ারুল হকের আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর আশ্বাস দিয়ে প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেখান হিরো আলম। পরে তাকে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ অভিযোগ অস্বীকার করায় ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছে বলে জানা গেছে। পরে আদালত অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতেই হিরো আলমকে গ্রেপ্তার করা হয়।

হিরো আলম গ্রেপ্তার

নারী নির্যাতনের মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে (আশরাফুল আলম) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনোয়ারুল হকের আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর আশ্বাস দিয়ে প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেখান হিরো আলম। পরে তাকে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ অভিযোগ অস্বীকার করায় ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছে বলে জানা গেছে।

পরে আদালত অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতেই হিরো আলমকে গ্রেপ্তার করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow