হু হু করে বাড়ছে মুহুরী নদীর পানি
ফেনীতে টানা বর্ষণ ও উজানের ঢলে মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে। এতে নিম্নাঞ্চলে পানি জমে নতুন করে বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে নদীতীরবর্তী মানুষের মধ্যে। সোমবার (১৩ জুলাই) সকাল থেকে মুহুরী নদীর পানি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। পানি বাড়তে থাকায় ফুলগাজী উপজেলার জগতপুর ব্রিজের দক্ষিণে মনিপুর এলাকায় বেড়িবাঁধের ওপর দিয়ে পানি প্রবেশ করে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন বলেন, সকাল থেকেই নদীর পানি দ্রুত বাড়ছে। বেড়িবাঁধের কয়েকটি অংশ উপচে পানি লোকালয়ে ঢুকতে শুরু করেছে। এতে নিম্নাঞ্চলে পানি জমছে এবং বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয়রা দ্রুত ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো মেরামতসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, সময়মতো ব্যবস্থা না নিলে জানমাল ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এদিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, মুহুরী নদীর পানি দ্রুত বাড়লেও এখনও তা বিপৎসীমার নিচে রয়েছে। পাউবোর তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টায় পরশুরাম স্টেশনে মুহুরী নদীর পানির উচ্চতা ছিল ৯ দশমিক ৩৫ মিটার। বিকেল ৩টায় তা বেড়ে দাঁড়ায় ১১ দশমিক ৪৫ মিটারে। অর্থাৎ মাত্র ৯ ঘণ্টায় নদ
ফেনীতে টানা বর্ষণ ও উজানের ঢলে মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে। এতে নিম্নাঞ্চলে পানি জমে নতুন করে বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে নদীতীরবর্তী মানুষের মধ্যে।
সোমবার (১৩ জুলাই) সকাল থেকে মুহুরী নদীর পানি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। পানি বাড়তে থাকায় ফুলগাজী উপজেলার জগতপুর ব্রিজের দক্ষিণে মনিপুর এলাকায় বেড়িবাঁধের ওপর দিয়ে পানি প্রবেশ করে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন বলেন, সকাল থেকেই নদীর পানি দ্রুত বাড়ছে। বেড়িবাঁধের কয়েকটি অংশ উপচে পানি লোকালয়ে ঢুকতে শুরু করেছে। এতে নিম্নাঞ্চলে পানি জমছে এবং বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
স্থানীয়রা দ্রুত ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো মেরামতসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, সময়মতো ব্যবস্থা না নিলে জানমাল ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।
এদিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, মুহুরী নদীর পানি দ্রুত বাড়লেও এখনও তা বিপৎসীমার নিচে রয়েছে।
পাউবোর তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টায় পরশুরাম স্টেশনে মুহুরী নদীর পানির উচ্চতা ছিল ৯ দশমিক ৩৫ মিটার। বিকেল ৩টায় তা বেড়ে দাঁড়ায় ১১ দশমিক ৪৫ মিটারে। অর্থাৎ মাত্র ৯ ঘণ্টায় নদীর পানি ২ দশমিক ১০ মিটার বৃদ্ধি পেয়েছে।
পরশুরাম স্টেশনে মুহুরী নদীর বিপৎসীমা ১২ দশমিক ৫৫ মিটার। সর্বশেষ তথ্য অনুযায়ী নদীর পানি এখনও বিপৎসীমার ১ দশমিক ১০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে এক ঘণ্টায় সর্বোচ্চ ৫১ সেন্টিমিটার পানি বৃদ্ধি রেকর্ড করা হয়েছে, যা উজান থেকে প্রবাহিত পানির চাপ বাড়ার ইঙ্গিত দিচ্ছে।
পাউবোর ফেনীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘মুহুরী নদীর পানির উচ্চতা, উজানের বৃষ্টিপাত এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত গ্রহণ করা হবে।’
What's Your Reaction?