হুইল চেয়ারে শপথ নিতে এলেন নাছির চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথগ্রহণ অনুষ্ঠানে হুইল চেয়ারে এসেছেন বিএনপির এমপি মো. নাছির চৌধুরী। সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) নির্বাচিত হয়েছেন বিএনপির জ্যেষ্ঠ রাজনীতিবিদ। তিনি ওই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনিরকে হারিয়ে সংসদ সদস্য হয়েছেন। নাছির উদ্দিন চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা। এই বর্ষীয়ান রাজনীতিবিদ বার্ধক্য ও শারীরিক অসুস্থতায় নুইয়ে পড়লেও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। বিএনপি তাকে দলীয় মনোনয়ন দিয়েছিল। তিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি মোহাম্মদ শিশির মনিরকে হারিয়েছেন। এদিকে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার আগে থেকেই সংসদ ভবন এলাকায় এসে উপস্থিত হয়েছেন নবনির্বাচিত জনপ্রতিনিধিরা। এ সময় সংসদ ভবন এলাকায় দলীয় নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। এনএইচ/এমআরএম

হুইল চেয়ারে শপথ নিতে এলেন নাছির চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথগ্রহণ অনুষ্ঠানে হুইল চেয়ারে এসেছেন বিএনপির এমপি মো. নাছির চৌধুরী।

সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) নির্বাচিত হয়েছেন বিএনপির জ্যেষ্ঠ রাজনীতিবিদ। তিনি ওই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনিরকে হারিয়ে সংসদ সদস্য হয়েছেন।

নাছির উদ্দিন চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা। এই বর্ষীয়ান রাজনীতিবিদ বার্ধক্য ও শারীরিক অসুস্থতায় নুইয়ে পড়লেও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। বিএনপি তাকে দলীয় মনোনয়ন দিয়েছিল। তিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি মোহাম্মদ শিশির মনিরকে হারিয়েছেন।

এদিকে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার আগে থেকেই সংসদ ভবন এলাকায় এসে উপস্থিত হয়েছেন নবনির্বাচিত জনপ্রতিনিধিরা। এ সময় সংসদ ভবন এলাকায় দলীয় নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে।

এনএইচ/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow