‘হোয়াইট হাউসে ঢুকেও ট্রাম্পকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা ইরানের রয়েছে’

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক এক জ্যেষ্ঠ কমান্ডার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন। তিনি দাবি করেছেন, প্রয়োজন হলে হোয়াইট হাউসে ঢুকেও ট্রাম্পকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা ইরানের রয়েছে। সোমবার (১৩ জুলাই) আন্তর্জাতিক সংবাদ সংস্থা মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের সংবাদমাধ্যম ফারারুকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক আইআরজিসি কমান্ডার হোসেইন কানানি মোগাদ্দাম বলেন, যদি ট্রাম্পকে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে ইসলামি প্রজাতন্ত্র খুব সহজেই হোয়াইট হাউসের ভেতরে তা করতে পারে। যখনই প্রয়োজন হবে, আমরা তা করার সক্ষমতা রাখি।  হুমকির পাশাপাশি তেহরান ও ওয়াশিংটনের চলমান আলোচনা নিয়েও মন্তব্য করেন তিনি। কানানি মোগাদ্দাম বলেন, ইরানের দৃষ্টিতে এই আলোচনা কোনো শান্তিচুক্তিতে পৌঁছানোর জন্য নয়। তার মতে,  আমরা শান্তির জন্য আমেরিকার সঙ্গে আলোচনা করছি না। আমরা কেবল উত্তেজনা কমানোর জন্য আলোচনা করছি।  তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের তোলা অভিযোগের জবাব দেওয়া এবং ইরানের দাবি আরও জোরালোভাবে উপস্থাপন করা

‘হোয়াইট হাউসে ঢুকেও ট্রাম্পকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা ইরানের রয়েছে’

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক এক জ্যেষ্ঠ কমান্ডার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন। তিনি দাবি করেছেন, প্রয়োজন হলে হোয়াইট হাউসে ঢুকেও ট্রাম্পকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা ইরানের রয়েছে।

সোমবার (১৩ জুলাই) আন্তর্জাতিক সংবাদ সংস্থা মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের সংবাদমাধ্যম ফারারুকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক আইআরজিসি কমান্ডার হোসেইন কানানি মোগাদ্দাম বলেন, যদি ট্রাম্পকে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে ইসলামি প্রজাতন্ত্র খুব সহজেই হোয়াইট হাউসের ভেতরে তা করতে পারে। যখনই প্রয়োজন হবে, আমরা তা করার সক্ষমতা রাখি। 

হুমকির পাশাপাশি তেহরান ও ওয়াশিংটনের চলমান আলোচনা নিয়েও মন্তব্য করেন তিনি। কানানি মোগাদ্দাম বলেন, ইরানের দৃষ্টিতে এই আলোচনা কোনো শান্তিচুক্তিতে পৌঁছানোর জন্য নয়।

তার মতে,  আমরা শান্তির জন্য আমেরিকার সঙ্গে আলোচনা করছি না। আমরা কেবল উত্তেজনা কমানোর জন্য আলোচনা করছি। 

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের তোলা অভিযোগের জবাব দেওয়া এবং ইরানের দাবি আরও জোরালোভাবে উপস্থাপন করাই এই আলোচনার মূল উদ্দেশ্য।

কানানি মোগাদ্দাম বলেন, ট্রাম্প এবং তার অপরাধী সহযোগীদের সঙ্গে আমরা শান্তির জন্য আলোচনা করছি না। আলোচনায় আমরা শুধু আমাদের অধিকার পুনরুদ্ধার এবং যুক্তরাষ্ট্রের আনা অভিযোগের ব্যাখ্যা দিতেই অংশ নিচ্ছি। আর প্রতিশোধ ও পাল্টা জবাবের বিষয়টি এখনও আমাদের এজেন্ডায় রয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow