১ কোটি ৬৪ লাখ টাকায় মোস্তাফিজকে কিনল বার্মিংহাম

এবার ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্যা হান্ড্রেডেও দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। প্রথমবারের মতো এই লিগে খেলবেন কোন বাংলাদেশি ক্রিকেটার। ইংল্যান্ডের মুদ্রায় ১ লাখ পাউন্ড বা বাংলাদেশি টাকার অঙ্কে ১ কোটি ৬৪ লাখ ৩৩ হাজার টাকায় তাকে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স। প্লেয়ার ড্রাফট থেকে বেরিয়ে দ্যা হান্ড্রেডের নিলাম হলো এবারই প্রথম। লন্ডনে বৃহস্পতিবার নিলামের তৃতীয় ও শেষ ধাপে নাম ওঠে মোস্তাফিজের। তার জন্য বার্মিংহাম ছাড়া আর কেউ বিড করেনি। ফলে এই দলটিই পেয়ে যায় ৩০ বছর বয়সী পেসারকে। টি-টোয়েন্টি ফরম্যাটের চেয়ে সংক্ষিপ্ত ঘরানার এই টুর্নামেন্টে এবারই প্রথম খেলবেন মোস্তাফিজুর রহমান। ফ্র্যাঞ্চাইজি লিগে বরাবরই চাহিদার শীর্ষে থাকেন এই পেসার। দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে এর আগে আইপিএল, পিএসএল, আইএল টি-টোয়েন্টি ও লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন মুস্তাফিজ। বর্তমানে বাংলাদেশ দলের হয়ে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলছেন তিনি। নিলামের চূড়ান্ত তালিকায় ছিলেন বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন। ৭৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে থাকা এই লেগ স্পিনারের নাম নিলামের প্রথম

১ কোটি ৬৪ লাখ টাকায় মোস্তাফিজকে কিনল বার্মিংহাম

এবার ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্যা হান্ড্রেডেও দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। প্রথমবারের মতো এই লিগে খেলবেন কোন বাংলাদেশি ক্রিকেটার। ইংল্যান্ডের মুদ্রায় ১ লাখ পাউন্ড বা বাংলাদেশি টাকার অঙ্কে ১ কোটি ৬৪ লাখ ৩৩ হাজার টাকায় তাকে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স।

প্লেয়ার ড্রাফট থেকে বেরিয়ে দ্যা হান্ড্রেডের নিলাম হলো এবারই প্রথম। লন্ডনে বৃহস্পতিবার নিলামের তৃতীয় ও শেষ ধাপে নাম ওঠে মোস্তাফিজের। তার জন্য বার্মিংহাম ছাড়া আর কেউ বিড করেনি। ফলে এই দলটিই পেয়ে যায় ৩০ বছর বয়সী পেসারকে।

টি-টোয়েন্টি ফরম্যাটের চেয়ে সংক্ষিপ্ত ঘরানার এই টুর্নামেন্টে এবারই প্রথম খেলবেন মোস্তাফিজুর রহমান। ফ্র্যাঞ্চাইজি লিগে বরাবরই চাহিদার শীর্ষে থাকেন এই পেসার। দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে এর আগে আইপিএল, পিএসএল, আইএল টি-টোয়েন্টি ও লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন মুস্তাফিজ। বর্তমানে বাংলাদেশ দলের হয়ে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলছেন তিনি।

নিলামের চূড়ান্ত তালিকায় ছিলেন বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন। ৭৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে থাকা এই লেগ স্পিনারের নাম নিলামের প্রথম ধাপে উঠলেও, আট ফ্র্যাঞ্চাইজির কেউ আগ্রহ দেখায়নি তাকে দলে ভেড়াতে। আগামী ২১ জুলাই থেকে মাঠে গড়াবে দ্যা হান্ড্রেডের এবারের আসর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow