১১ বছরের কন্যাসন্তানকে একাধিকবার ধর্ষণ, পাষণ্ড পিতা গ্রেপ্তার

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১১ বছরের নিজ কন্যাসন্তানকে একাধিকবার ধর্ষণের অভিযোগে আকবর হোসেন (৩৬) নামে এক পাষণ্ড পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ মে) দুপুরে উপজেলার গৌরীশংকর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। গ্রেপ্তারকৃত আকবর হোসেন উপজেলার ঘিলাতৈল গ্রামের মো. আবু হানিফের ছেলে। মামলা সূত্রে জানা যায়, নির্যাতিতা শিশুটির মা বাদী হয়ে জৈন্তাপুর থানায় স্বামীর বিরুদ্ধে কন্যাসন্তানকে ধর্ষণ ও অমানুষিক নির্যাতনের অভিযোগে মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করেন। মামলায় আকবর হোসেনকে একমাত্র আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগী শিশুটি দীর্ঘদিন ধরে পারিবারিক পরিবেশে ভয়ভীতি ও নির্যাতনের শিকার হচ্ছিল। গত ৪ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে এবং সর্বশেষ গত ১৯ মে ভোররাতে নিজ বসতঘরে ভুক্তভোগী শিশুটিকে ধর্ষণ করেন তার বাবা। পরবর্তীতে ভয় কাটিয়ে শিশুটি তার মায়ের কাছে একাধিকবার ঘটে যাওয়া

১১ বছরের কন্যাসন্তানকে একাধিকবার ধর্ষণ, পাষণ্ড পিতা গ্রেপ্তার

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১১ বছরের নিজ কন্যাসন্তানকে একাধিকবার ধর্ষণের অভিযোগে আকবর হোসেন (৩৬) নামে এক পাষণ্ড পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ মে) দুপুরে উপজেলার গৌরীশংকর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।

গ্রেপ্তারকৃত আকবর হোসেন উপজেলার ঘিলাতৈল গ্রামের মো. আবু হানিফের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, নির্যাতিতা শিশুটির মা বাদী হয়ে জৈন্তাপুর থানায় স্বামীর বিরুদ্ধে কন্যাসন্তানকে ধর্ষণ ও অমানুষিক নির্যাতনের অভিযোগে মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করেন। মামলায় আকবর হোসেনকে একমাত্র আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগী শিশুটি দীর্ঘদিন ধরে পারিবারিক পরিবেশে ভয়ভীতি ও নির্যাতনের শিকার হচ্ছিল। গত ৪ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে এবং সর্বশেষ গত ১৯ মে ভোররাতে নিজ বসতঘরে ভুক্তভোগী শিশুটিকে ধর্ষণ করেন তার বাবা। পরবর্তীতে ভয় কাটিয়ে শিশুটি তার মায়ের কাছে একাধিকবার ঘটে যাওয়া এই রোমহর্ষক ঘটনার বিস্তারিত খুলে বলে। বিষয়টি জানার পর মা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বজনদের সঙ্গে আলোচনা শেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ বুধবার মামলাটি এজাহারভুক্ত (রেকর্ড) করেই দুপুরে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা কালবেলাকে বলেন, নিজ কন্যাসন্তানকে ধর্ষণের অভিযোগে পিতা আকবর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ও ভুক্তভোগীর জবানবন্দিতে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বর্তমানে শিশুটিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার বিকেলেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং মামলাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত চার্জশিট দাখিলের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow