১১২ টাকায় চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী
১১২ টাকায় সরকারি চাকরিপ্রাপ্তি সরকারের স্বচ্ছতার নিদর্শন বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে অধিদপ্তরে নবযোগদান করা ১৮৮ কর্মচারীর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে তা জানা গেছে। মন্ত্রী বলেন, বর্তমান সরকার যে স্বচ্ছতা, জবাবদিহি সৃষ্টির মাধ্যমে দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করতে চায় তার দৃষ্টান্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। অতি সম্প্রতি এখানে নিয়োগ পাওয়া ১৮৮ কর্মচারীর চাকরির আবেদন থেকে যোগদান পর্যন্ত জনপ্রতি ব্যয় হয়েছে ১১২ টাকা। মন্ত্রী জানান, ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান এমন এক অঞ্চলে যেখানে নানা ধরনের দুর্যোগ প্রতিনিয়ত আছড়ে পড়ে। আর দুর্যোগের দুর্বিপাকে আশার আলো দেখান দুর্যোগ ব্যবস্থাপনাকর্মীরা। তাই আগামী দিনগুলোতে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনায় গতি আনতে দক্ষ জনবল তৈরি করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন সততা, নিষ্ঠা ও আন্তরিকতার স
১১২ টাকায় সরকারি চাকরিপ্রাপ্তি সরকারের স্বচ্ছতার নিদর্শন বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে অধিদপ্তরে নবযোগদান করা ১৮৮ কর্মচারীর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে তা জানা গেছে।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার যে স্বচ্ছতা, জবাবদিহি সৃষ্টির মাধ্যমে দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করতে চায় তার দৃষ্টান্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। অতি সম্প্রতি এখানে নিয়োগ পাওয়া ১৮৮ কর্মচারীর চাকরির আবেদন থেকে যোগদান পর্যন্ত জনপ্রতি ব্যয় হয়েছে ১১২ টাকা।
মন্ত্রী জানান, ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান এমন এক অঞ্চলে যেখানে নানা ধরনের দুর্যোগ প্রতিনিয়ত আছড়ে পড়ে। আর দুর্যোগের দুর্বিপাকে আশার আলো দেখান দুর্যোগ ব্যবস্থাপনাকর্মীরা। তাই আগামী দিনগুলোতে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনায় গতি আনতে দক্ষ জনবল তৈরি করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে নতুনদের আহ্বান জানান।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খান।
এমইউ/একিউএফ
What's Your Reaction?