১২ দিনের ছুটিতে যাচ্ছে চবি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আগামী ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
রোববার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এস. এম. আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৪ মে (রোববার) হতে ০৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে।