২০ দিন পর সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২০ দিন পর ২৯৭ আসনের কেন্দ্রেভিত্তিক ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ মার্চ) ইসির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। আরও পড়ুন১৫ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব দিতে ইসির নির্দেশ একনজরে দেশের ১৩টি সংসদ নির্বাচন ও ভোটের ইতিহাস গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯ আসনে ৪২ হাজার ৬৫১ কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ওই ২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করা হয়েছে। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। আদালতে মামলা নিষ্পত্তি হওয়ার পর এ দুই আসনের ফলাফল ঘোষণা করা হবে। এমওএস/কেএসআর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২০ দিন পর ২৯৭ আসনের কেন্দ্রেভিত্তিক ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৪ মার্চ) ইসির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
আরও পড়ুন
১৫ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব দিতে ইসির নির্দেশ
একনজরে দেশের ১৩টি সংসদ নির্বাচন ও ভোটের ইতিহাস
গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯ আসনে ৪২ হাজার ৬৫১ কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ওই ২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করা হয়েছে।
চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। আদালতে মামলা নিষ্পত্তি হওয়ার পর এ দুই আসনের ফলাফল ঘোষণা করা হবে।
এমওএস/কেএসআর
What's Your Reaction?