২০২৮ সাল থেকে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী

২০২৮ সাল থেকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ডিজাইন, প্রশিক্ষণ ও পাইলটিং কার্যক্রম শেষে নতুন এ কারিকুলাম বাস্তবায়ন করা হবে। আগামী এক বছরের মধ্যে এর ডিজাইন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। রোববার (১৭ মে) দুপুরে ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি আয়োজিত প্রাথমিক স্তরের ভাষার দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেইজলাইন রিপোর্ট শেয়ারিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‌‘২০২৭ ও ২০২৮ সালের মধ্যে শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করা হবে। নতুন কারিকুলামের মূল লক্ষ্য হবে শিক্ষার্থীদের শেখার সক্ষমতা বাড়ানো।’ তিনি বলেন, ‘এখন প্রাথমিক শিক্ষার মাপকাঠি হবে শিক্ষার্থীদের কতটুকু শিখিয়ে বের করা যাচ্ছে। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শেখার মানের ওপর ভিত্তি করেই কর্মকর্তাদের মূল্যায়ন করা হবে।’ দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এখনো অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। বর্তমান কারিকুলাম শিক্ষার্থীদের উপযোগী নয় উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, শিশুদের শেখার সক্ষমতা ও মানসিক বিকাশ বিবেচনা

২০২৮ সাল থেকে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী

২০২৮ সাল থেকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, ডিজাইন, প্রশিক্ষণ ও পাইলটিং কার্যক্রম শেষে নতুন এ কারিকুলাম বাস্তবায়ন করা হবে। আগামী এক বছরের মধ্যে এর ডিজাইন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

রোববার (১৭ মে) দুপুরে ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি আয়োজিত প্রাথমিক স্তরের ভাষার দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেইজলাইন রিপোর্ট শেয়ারিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‌‘২০২৭ ও ২০২৮ সালের মধ্যে শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করা হবে। নতুন কারিকুলামের মূল লক্ষ্য হবে শিক্ষার্থীদের শেখার সক্ষমতা বাড়ানো।’

তিনি বলেন, ‘এখন প্রাথমিক শিক্ষার মাপকাঠি হবে শিক্ষার্থীদের কতটুকু শিখিয়ে বের করা যাচ্ছে। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শেখার মানের ওপর ভিত্তি করেই কর্মকর্তাদের মূল্যায়ন করা হবে।’

দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এখনো অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। বর্তমান কারিকুলাম শিক্ষার্থীদের উপযোগী নয় উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, শিশুদের শেখার সক্ষমতা ও মানসিক বিকাশ বিবেচনায় রেখে নতুন কারিকুলাম ডিজাইন করতে হবে। কারিকুলাম সঠিক না হলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়।

এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow