২১৪ রান করেও শরিফুলদের কাছে হেরে গেলো রিশাদের দল

পিএসএলে নিজেদের প্রথম ম্যাচে আজ পরস্পর মুখোমুখি হয়েছে বাংলাদেশের দুই ক্রিকেটার- শরিফুল ইসলামের পেশোয়ার জালমি এবং রিশাদ হোসেনের রাওয়ালপিন্ডি পিন্ডজি। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ২১৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল রিশাদের দল; কিন্তু এই রানও টপকে গেছে শরিফুলের দল। ৫ বল হাতে রেখে পিন্ডজিকে ৫ উইকেটে হারিয়েছে পেশোয়ার জালমি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ৪ উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করে এবারের পিএসএলে নবাগত রাওয়ালপিন্ডি পিন্ডজি। ৪৬ বলে ৮৩ রান করেন ইয়াসির খান। ৭টি বাউন্ডারির সঙ্গে ৬টি ছক্কার মার মারেন তিনি। মোহাম্মদ রিজওয়ান করেন ৪১ রান। কামরান গুলাম করেন ৩৭ রান। পেশোয়ার জালমির হয়ে বল করতে গিয়ে ৪ ওভারে ৩১ রান দেন শরিফুল ইসলাম। তবে, একটি উইকেটও নিতে পারেননি তিনি। আলি রেজা নেন ২ উইকেট। জবাব দিতে নেমে শুরু থেকেই মারমুখি ছিলেন পেশোয়ারের দুই ওপেনার মোহাম্মদ হারিস ও বাবর আজম। ৮.৪ ওভারে এ দু’জনের ৭৮ রানের জুটিই মূলত ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ২৮ বলে ৪৭ রান করেন মোহাম্মদ হারিস। ৪টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি। বাবর আজম ২৮ বরে করেন ৩৯ রান। ১৭ বলে ৩১ রান করেন কুশল মেন্ডিস। শেষ দিকে ঝড়

২১৪ রান করেও শরিফুলদের কাছে হেরে গেলো রিশাদের দল

পিএসএলে নিজেদের প্রথম ম্যাচে আজ পরস্পর মুখোমুখি হয়েছে বাংলাদেশের দুই ক্রিকেটার- শরিফুল ইসলামের পেশোয়ার জালমি এবং রিশাদ হোসেনের রাওয়ালপিন্ডি পিন্ডজি। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ২১৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল রিশাদের দল; কিন্তু এই রানও টপকে গেছে শরিফুলের দল। ৫ বল হাতে রেখে পিন্ডজিকে ৫ উইকেটে হারিয়েছে পেশোয়ার জালমি।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ৪ উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করে এবারের পিএসএলে নবাগত রাওয়ালপিন্ডি পিন্ডজি। ৪৬ বলে ৮৩ রান করেন ইয়াসির খান। ৭টি বাউন্ডারির সঙ্গে ৬টি ছক্কার মার মারেন তিনি।

মোহাম্মদ রিজওয়ান করেন ৪১ রান। কামরান গুলাম করেন ৩৭ রান। পেশোয়ার জালমির হয়ে বল করতে গিয়ে ৪ ওভারে ৩১ রান দেন শরিফুল ইসলাম। তবে, একটি উইকেটও নিতে পারেননি তিনি। আলি রেজা নেন ২ উইকেট।

জবাব দিতে নেমে শুরু থেকেই মারমুখি ছিলেন পেশোয়ারের দুই ওপেনার মোহাম্মদ হারিস ও বাবর আজম। ৮.৪ ওভারে এ দু’জনের ৭৮ রানের জুটিই মূলত ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ২৮ বলে ৪৭ রান করেন মোহাম্মদ হারিস। ৪টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি। বাবর আজম ২৮ বরে করেন ৩৯ রান। ১৭ বলে ৩১ রান করেন কুশল মেন্ডিস।

শেষ দিকে ঝড় তোলেন মিচেল ব্রেসওয়েল ও আবদুল সামাদ। ১৭ বলে ৩৫ রান করেন ব্রেসওয়েল। সামাদ ১১ বলে করেন ৩৩ রান। ১৯.৫ ওভারেই ৫ উইকেট হারিয়ে ২১৮ রান করে ফেলে পেশোয়ার। রিশাদ হোসেন ৪ ওভারে ৩৫ রান দিয়ে নেন অ্যারোন হার্ডির উইকেট। আমাদ বাট নেন ২ উইকেট।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow