৪৬০০ লিটার ডিজেল মজুত রেখে পাম্প বন্ধ, মালিককে জরিমানা

ফরিদপুরে ৪৬০০ লিটার ডিজেল মজুত রেখে পাম্প বন্ধ রাখা এবং ড্রামে করে অকটেন বিক্রির সময় হাতেনাতে ধরা পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ এপ্রিল) দুপুরে ফরিদপুর সদরের শিবরামপুর মেসার্স শেখ সাদ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এসময়ে আরও একটি পাম্পে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ফরিদপুর সদরের শিবরামপুর এলাকায় অবস্থিত মেসার্স শেখ সাদ ফিলিং স্টেশনে ড্রামে করে ৩০ লিটার অকটেন বিক্রি এবং ৪৬০০ লিটার ডিজেলের মজুত পাওয়া যায়। অথচ পাম্পটিতে ডিজেল বিক্রি বন্ধ ছিল। এ ঘটনায় পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন সদর উপজেলার বাহেরদিয়া এলাকায় মেসার্স ইব্রাহীম ফিলিং স্টেশনে ২২০০ লিটার পেট্রোল মজুত রেখে পাম্পটি বন্ধ রাখা হয়। পরে তেল বিক্রির নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. জান্নাতুল ইসলাম, বিএসটিআইয়ের

৪৬০০ লিটার ডিজেল মজুত রেখে পাম্প বন্ধ, মালিককে জরিমানা

ফরিদপুরে ৪৬০০ লিটার ডিজেল মজুত রেখে পাম্প বন্ধ রাখা এবং ড্রামে করে অকটেন বিক্রির সময় হাতেনাতে ধরা পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে ফরিদপুর সদরের শিবরামপুর মেসার্স শেখ সাদ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এসময়ে আরও একটি পাম্পে অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ফরিদপুর সদরের শিবরামপুর এলাকায় অবস্থিত মেসার্স শেখ সাদ ফিলিং স্টেশনে ড্রামে করে ৩০ লিটার অকটেন বিক্রি এবং ৪৬০০ লিটার ডিজেলের মজুত পাওয়া যায়। অথচ পাম্পটিতে ডিজেল বিক্রি বন্ধ ছিল। এ ঘটনায় পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিন সদর উপজেলার বাহেরদিয়া এলাকায় মেসার্স ইব্রাহীম ফিলিং স্টেশনে ২২০০ লিটার পেট্রোল মজুত রেখে পাম্পটি বন্ধ রাখা হয়। পরে তেল বিক্রির নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. জান্নাতুল ইসলাম, বিএসটিআইয়ের পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান, জুবায়ের আল সিদ্দিকী প্রমুখ।

এন কে বি নয়ন/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow