৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

আবারও মাতৃত্বের স্বাদ পেলেন চীনা অভিনেত্রী তাং ওয়েই। ৪৭ বছর বয়সে তিনি দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। তার প্রতিনিধি জানিয়েছেন, তাং ওয়েই একটি পুত্রসন্তানের মা হয়েছেন। দক্ষিণ কোরিয়ার নির্মাতা কিম তে-ইয়ংয়ের সঙ্গে বিবাহিত জীবনের এটি তাদের দ্বিতীয় সন্তান। এর আগে ২০১৬ সালে এই দম্পতির ঘরে জন্ম নেয় কন্যাসন্তান সামার। বুধবার চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট মোমেন্টসে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তাং ওয়েই। তিনি একটি আবেগঘন ছবি পোস্ট করেন, যেখানে পরিবারের চার সদস্যকে হাত ধরে থাকতে দেখা যায়। ছবির সঙ্গে ছিল নবজাতককে স্বাগত জানিয়ে কিম তে-ইয়ংয়ের আঁকা একটি ঘোড়াশাবকের ছবিও। ছবির ক্যাপশনে তাং ওয়েই লিখেছেন, ‘এখন আমাদের চার সদস্যের পরিবারের নতুন যাত্রা শুরু হলো।’ এর আগে কয়েক মাস ধরেই তাং ওয়েইয়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে আলোচনা চলছিল। চলতি বছরের এপ্রিলে সাংহাইয়ে একটি বিলাসবহুল ব্র্যান্ডের অনুষ্ঠানে তাকে বেবি বাম্পসহ দেখা গেলে সেই গুঞ্জন আরও জোরালো হয়। পরে স্বামী কিম তে-ইয়ং ও মেয়ে সামারের সঙ্গে একটি পারিবারিক ছবি প্রকাশ করে তিনি নিজেই গর্ভধারণের খবর নিশ্চিত করেন। সে সময় তাদের হাতে থাকা ঘ

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

আবারও মাতৃত্বের স্বাদ পেলেন চীনা অভিনেত্রী তাং ওয়েই। ৪৭ বছর বয়সে তিনি দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। তার প্রতিনিধি জানিয়েছেন, তাং ওয়েই একটি পুত্রসন্তানের মা হয়েছেন। দক্ষিণ কোরিয়ার নির্মাতা কিম তে-ইয়ংয়ের সঙ্গে বিবাহিত জীবনের এটি তাদের দ্বিতীয় সন্তান। এর আগে ২০১৬ সালে এই দম্পতির ঘরে জন্ম নেয় কন্যাসন্তান সামার।

বুধবার চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট মোমেন্টসে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তাং ওয়েই। তিনি একটি আবেগঘন ছবি পোস্ট করেন, যেখানে পরিবারের চার সদস্যকে হাত ধরে থাকতে দেখা যায়। ছবির সঙ্গে ছিল নবজাতককে স্বাগত জানিয়ে কিম তে-ইয়ংয়ের আঁকা একটি ঘোড়াশাবকের ছবিও। ছবির ক্যাপশনে তাং ওয়েই লিখেছেন, ‘এখন আমাদের চার সদস্যের পরিবারের নতুন যাত্রা শুরু হলো।’

এর আগে কয়েক মাস ধরেই তাং ওয়েইয়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে আলোচনা চলছিল। চলতি বছরের এপ্রিলে সাংহাইয়ে একটি বিলাসবহুল ব্র্যান্ডের অনুষ্ঠানে তাকে বেবি বাম্পসহ দেখা গেলে সেই গুঞ্জন আরও জোরালো হয়। পরে স্বামী কিম তে-ইয়ং ও মেয়ে সামারের সঙ্গে একটি পারিবারিক ছবি প্রকাশ করে তিনি নিজেই গর্ভধারণের খবর নিশ্চিত করেন। সে সময় তাদের হাতে থাকা ঘোড়ার খেলনা নতুন অতিথিকে ঘিরে বিশেষ ইঙ্গিত বহন করেছিল।

গর্ভধারণের ঘোষণা দিয়ে তাং লিখেছিলেন, ‘আমরা ভীষণ আনন্দিত। আমাদের পরিবারে নতুন একজন সদস্য আসছে। সবাই অধীর আগ্রহে শিশুটির অপেক্ষায় আছে।’

গত মাসে হংকংয়ে একসঙ্গে ঘুরতে দেখা যায় তাং ওয়েই ও কিম তে-ইয়ংকে। এরপর থেকেই ধারণা করা হচ্ছিল, খুব শিগগিরই তাঁদের দ্বিতীয় সন্তানের জন্ম হতে পারে।

১৯৭৯ সালে জন্ম নেওয়া তাং ওয়েই ২০০৪ সালে অভিনয়জীবন শুরু করেন। ২০১০ সালে ‘লেট অটাম’ সিনেমার শুটিংয়ের সময় পরিচালক কিম তে-ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয় থেকে প্রেম, এরপর ২০১৪ সালে বিয়ে। বর্তমানে দুই সন্তানকে নিয়ে তাদের পরিবার পূর্ণতা পেল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow