৬ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
ফরিদপুরের বোয়ালমারীতে ছয় বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ করা মামলায় এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা করার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করা হয়। সোমবার (১৩ জুলাই) রাতে বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়। উপজেলার শুকদেবনগর গ্রামের বাসিন্দা মো. মামুনুজ্জামান খান বাদি হয়ে মামলাটি করেন। মামলায় একই গ্রামের প্রতিবেশী এক কিশোরকে আসামি করা হয়েছে। পুলিশ ও মামলার বিবরন সূত্রে জানা যায়, গত ১০ জুলাই সকালে অভিযুক্ত কিশোর খেলাধুলা ও বৃষ্টির পানিতে গোসলের কথা বলে অভিযোগকারীর ছয় বছর বয়সী ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে শিশুটিকে বলাৎকার করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে শিশুটি আহত হলে বাড়ি ফিরে বিষয়টি তার মাকে জানায়। পরে শিশুটিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে তার চিকিৎসা চলছে। শিশুটির বাবা বলেন, ‘ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিনি থানায় মামলা করেছেন।’ বোয়ালমারী থ
ফরিদপুরের বোয়ালমারীতে ছয় বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ করা মামলায় এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা করার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (১৩ জুলাই) রাতে বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়। উপজেলার শুকদেবনগর গ্রামের বাসিন্দা মো. মামুনুজ্জামান খান বাদি হয়ে মামলাটি করেন। মামলায় একই গ্রামের প্রতিবেশী এক কিশোরকে আসামি করা হয়েছে।
পুলিশ ও মামলার বিবরন সূত্রে জানা যায়, গত ১০ জুলাই সকালে অভিযুক্ত কিশোর খেলাধুলা ও বৃষ্টির পানিতে গোসলের কথা বলে অভিযোগকারীর ছয় বছর বয়সী ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে শিশুটিকে বলাৎকার করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে শিশুটি আহত হলে বাড়ি ফিরে বিষয়টি তার মাকে জানায়। পরে শিশুটিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে তার চিকিৎসা চলছে।
শিশুটির বাবা বলেন, ‘ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিনি থানায় মামলা করেছেন।’
বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদুর রহমান বলেন, ‘সোমবার রাত সাড়ে ৯টার দিকে মামলাটি রেকর্ড করা হয় (মামলা নম্বর-১৩)। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেন তিনি।’
তিনি আরও বলেন, ভুক্তভোগী শিশুটি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গ্রেফতার কিশোরকে আদালতে পাঠানো হয়েছে।
এন কে বি নয়ন/কেজে/এএসএম
What's Your Reaction?