৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন ডা. দীপু মনি, শুনানি বুধবার
রাজধানীর বিভিন্ন থানায় করা সাত মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। ওই জামিন আবেদনের ওপর শুনানি শেষ করা হয়েছে। শুনানি শেষে আদেশের জন্য আগামীকাল বুধবার (৩ জুন) দিন ঠিক করেছেন হাইকোর্ট। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই জামিন আবেদন করেন। ওই জামিন আবেদনের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার (২ জুন) হাইকোর্টের বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ আদেশের জন্য বুধবার দিন ঠিক করেছেন। ডা. দীপু মনি বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী ছিলেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা থেকে দীপু মনিকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতার নির্দেশনাসহ প্রায় ৩৮টিরও বেশি মামলা করা হয়েছে। এফএইচ/এমএমকে
রাজধানীর বিভিন্ন থানায় করা সাত মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। ওই জামিন আবেদনের ওপর শুনানি শেষ করা হয়েছে। শুনানি শেষে আদেশের জন্য আগামীকাল বুধবার (৩ জুন) দিন ঠিক করেছেন হাইকোর্ট।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই জামিন আবেদন করেন। ওই জামিন আবেদনের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার (২ জুন) হাইকোর্টের বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ আদেশের জন্য বুধবার দিন ঠিক করেছেন।
ডা. দীপু মনি বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী ছিলেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা থেকে দীপু মনিকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতার নির্দেশনাসহ প্রায় ৩৮টিরও বেশি মামলা করা হয়েছে।
এফএইচ/এমএমকে
What's Your Reaction?