অস্ট্রেলিয়ার পথে বাংলাদেশ, প্রথম বহরে কারা গেলেন?
অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ প্রতীক্ষিত টেস্ট সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম বহর। মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন দলের ১৭ সদস্য। প্রথম বহরে রয়েছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক, মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম, অমিত হাসান এবং দলের সহকারী কোচ মোস্তাক আহমেদ। এছাড়া হেড কোচ ফিল সিমন্স, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, বোলিং কোচ ও সাপোর্ট স্টাফের কয়েকজন সদস্যও এই বহরের সঙ্গে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। বাকি ক্রিকেটার ও কর্মকর্তারা পৃথক ফ্লাইটে পরে দলের সঙ্গে যোগ দেবেন। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ডারউইনে আগামী ১৩ আগস্ট শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর ২২ আগস্ট ম্যাকায়ে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে । সিরিজ সামনে রেখে অস্ট্রেলিয়ায় পৌঁছেই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। সেখানে কয়েক দিনের অনুশীলন ও প্রস্তুতি ম্যাচের পর মূল লড়াইয়ে নামবে টাইগাররা। এসকেডি/এসআর
অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ প্রতীক্ষিত টেস্ট সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম বহর। মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন দলের ১৭ সদস্য।
প্রথম বহরে রয়েছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক, মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম, অমিত হাসান এবং দলের সহকারী কোচ মোস্তাক আহমেদ।
এছাড়া হেড কোচ ফিল সিমন্স, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, বোলিং কোচ ও সাপোর্ট স্টাফের কয়েকজন সদস্যও এই বহরের সঙ্গে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। বাকি ক্রিকেটার ও কর্মকর্তারা পৃথক ফ্লাইটে পরে দলের সঙ্গে যোগ দেবেন।
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ডারউইনে আগামী ১৩ আগস্ট শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর ২২ আগস্ট ম্যাকায়ে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ।
সিরিজ সামনে রেখে অস্ট্রেলিয়ায় পৌঁছেই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। সেখানে কয়েক দিনের অনুশীলন ও প্রস্তুতি ম্যাচের পর মূল লড়াইয়ে নামবে টাইগাররা।
এসকেডি/এসআর
What's Your Reaction?