আওয়ামী লীগের নীতি-আদর্শের সঙ্গে অমিল, ৯ সদস্যের পদত্যাগ
গোপালগঞ্জের মুকসুদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের ৯ সদস্য একযোগে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রোববার (২ আগস্ট) বেলা ১১টায় মুকসুদপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। পদত্যাগকারীরা হলেন- ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. হাসমত আলী, রবিউল ইসলাম, ইয়াছিন ভূঁইয়া, বাবু মিয়া, মো. ইরান মিয়া, মো. সাহেব মুন্সী), আনন্দ সরকার, গোলক সরকার এবং সমির সরকার। সংবাদ সম্মেলনে তারা মৌখিক বক্তব্যে জানান, আওয়ামী লীগের নীতি ও আদর্শের সঙ্গে নিজেদের মতাদর্শের অমিল থাকায় তারা দলটির সব সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছেন। তারা বলেন, আজকের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো ধরনের রাজনৈতিক যোগাযোগ বা সম্পর্ক থাকবে না এবং ভবিষ্যতেও দলটির সঙ্গে সম্পৃক্ত থাকবেন না। সংবাদ সম্মেলনে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জের মুকসুদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের ৯ সদস্য একযোগে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রোববার (২ আগস্ট) বেলা ১১টায় মুকসুদপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।
পদত্যাগকারীরা হলেন- ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. হাসমত আলী, রবিউল ইসলাম, ইয়াছিন ভূঁইয়া, বাবু মিয়া, মো. ইরান মিয়া, মো. সাহেব মুন্সী), আনন্দ সরকার, গোলক সরকার এবং সমির সরকার।
সংবাদ সম্মেলনে তারা মৌখিক বক্তব্যে জানান, আওয়ামী লীগের নীতি ও আদর্শের সঙ্গে নিজেদের মতাদর্শের অমিল থাকায় তারা দলটির সব সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছেন।
তারা বলেন, আজকের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো ধরনের রাজনৈতিক যোগাযোগ বা সম্পর্ক থাকবে না এবং ভবিষ্যতেও দলটির সঙ্গে সম্পৃক্ত থাকবেন না।
সংবাদ সম্মেলনে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?