আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

যশোরের শার্শা উপজেলার ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) রাতে কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামে অবস্থিত নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাসির উদ্দীন (৫৯) শার্শার বাগুড়ী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি উপজেলার কায়বা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এছাড়া বাগআঁচড়া নাভারন বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন নাসির।  বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার ওসি শামিনুল হক। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর নাসির উদ্দীন সম্প্রতি নিজ এলাকায় ফিরে আসেন। গোপন খবরের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি দল বুধবার রাতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে হেফাজতে নেয়। ওসি শামিনুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

যশোরের শার্শা উপজেলার ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) রাতে কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামে অবস্থিত নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাসির উদ্দীন (৫৯) শার্শার বাগুড়ী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি উপজেলার কায়বা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এছাড়া বাগআঁচড়া নাভারন বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন নাসির। 

বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার ওসি শামিনুল হক।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর নাসির উদ্দীন সম্প্রতি নিজ এলাকায় ফিরে আসেন। গোপন খবরের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি দল বুধবার রাতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে হেফাজতে নেয়।

ওসি শামিনুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow