আজগর আলী হাসপাতালে আন্তর্জাতিক নার্সেস সপ্তাহ উদযাপন
আজগর আলী হাসপাতাল ‘আন্তর্জাতিক নার্সেস সপ্তাহ’ উদযাপন করেছে। রোববার (১০ মে) থেকে মঙ্গলবার (১২ মে) উদযাপিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ইম্পাওয়ার্ড নার্সেস সেইভ লাইভস।
এই সপ্তাহ উদযাপনে টিম-নার্সিং বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। যার মধ্যে বিতর্ক প্রতিযোগিতা, রুম অফ হরর, র্যালি, স্বাস্থ্য সেবায় নার্সদের ক্ষমতায়ন বিষয়ক অনুষ্ঠান, আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অন্যতম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রফেসর ডা. জাবরুল এসএম হক, সিইও অ্যান্ড ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস; মোরশেদ আহমেদ চৌধুরী, হেড অব অপারেশনস; জান্নাতুল ফেরদৌস, প্রিন্সিপাল, ফজলুর রহমান নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ইনস্টিটিউট এবং সেলিনা আক্তার, জেনারেল ম্যানেজার, নার্সিং।
বক্তারা উদ্বোধনী অনুষ্ঠানে নার্সিং টিমকে তাদের অবদানের জন্য অভিনন্দন জানান এবং জীবন রক্ষায় তাদের ক্ষমতায়ন নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে সম্মানিত কনসালটেন্ট, ম্যানেজমেন্ট ও নার্সদের পাশাপাশি হাসপাতালের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।