আজ ঢাকায় বৃষ্টি হবে কি না, যা জানালো আবহাওয়া অধিদপ্তর

  এক সপ্তাহের বেশি সময় ধরে রাজধানী ঢাকাসহ দেশজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। সোমবার (১৩ জুলাই) থেকে রাজধানীতে বৃষ্টি কিছুটা কমেছে। সোমবার ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে ঢাকায় বৃষ্টি নেই। কোথাও মেঘ থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (১৪ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জাগো নিউজকে বলেন, আজকে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, হলেও খুবই হালকা বৃষ্টি হতে পারে। আরও পড়ুন ২৪ ঘণ্টা পরও পানির নিচে ‘অভিশপ্ত’ নিউমার্কেটের সড়ক তিনি বলেন, রাজধানীতে আগামী বুধবার ও বৃহস্পতিবার কম বৃষ্টি হতে পারে। এসময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধিও পেতে পারে। আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রা

আজ ঢাকায় বৃষ্টি হবে কি না, যা জানালো আবহাওয়া অধিদপ্তর

 

এক সপ্তাহের বেশি সময় ধরে রাজধানী ঢাকাসহ দেশজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। সোমবার (১৩ জুলাই) থেকে রাজধানীতে বৃষ্টি কিছুটা কমেছে। সোমবার ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে ঢাকায় বৃষ্টি নেই। কোথাও মেঘ থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (১৪ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জাগো নিউজকে বলেন, আজকে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, হলেও খুবই হালকা বৃষ্টি হতে পারে।

তিনি বলেন, রাজধানীতে আগামী বুধবার ও বৃহস্পতিবার কম বৃষ্টি হতে পারে। এসময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধিও পেতে পারে।

আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরএএস/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow