শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অবরোধ, অচল গাজীপুর-ঢাকা মহাসড়ক

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) শিক্ষার্থীদের এ কর্মসূচির ফলে গাজীপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে পুরো গাজীপুর জেলাজুড়ে। দূরপাল্লার বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জানা যায়, উত্তরার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে শিক্ষার্থীরা অবস্থান নিলে রাজধানীর সঙ্গে গাজীপুরের যোগাযোগ ব্যাহত হয়। এতে গাজীপুর থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে গাজীপুরগামী হাজারো যাত্রী আটকা পড়েন। মহাসড়কের বিভিন্ন স্থানে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। যানবাহন বন্ধ হয়ে যাওয়ায় অফিসগামী, কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অনেককে দীর্ঘ পথ পায়ে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করতে দেখা যায়। সড়কে আটকে থাকা বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স ও ব্যক্তিগত গাড়ির যাত্রীদেরও ভোগান্তিতে পড়তে হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে আই

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অবরোধ, অচল গাজীপুর-ঢাকা মহাসড়ক

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) শিক্ষার্থীদের এ কর্মসূচির ফলে গাজীপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে পুরো গাজীপুর জেলাজুড়ে। দূরপাল্লার বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

জানা যায়, উত্তরার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে শিক্ষার্থীরা অবস্থান নিলে রাজধানীর সঙ্গে গাজীপুরের যোগাযোগ ব্যাহত হয়। এতে গাজীপুর থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে গাজীপুরগামী হাজারো যাত্রী আটকা পড়েন। মহাসড়কের বিভিন্ন স্থানে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়।

যানবাহন বন্ধ হয়ে যাওয়ায় অফিসগামী, কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অনেককে দীর্ঘ পথ পায়ে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করতে দেখা যায়। সড়কে আটকে থাকা বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স ও ব্যক্তিগত গাড়ির যাত্রীদেরও ভোগান্তিতে পড়তে হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালান।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘শিক্ষার্থীরা তাদের দাবিতে মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করছে। পুলিশ পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। যান চলাচল স্বাভাবিক করতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে।’

প্রতিবেদন লেখা পর্যন্ত উত্তরায় শিক্ষার্থীদের কর্মসূচি অব্যাহত ছিল এবং গাজীপুর-ঢাকা মহাসড়কের বিভিন্ন অংশে যানজট ও জনভোগান্তি চলছিল। সকাল ১০ টা থেকে করাই আন্দোলনের বিএনএস সেন্টারের সামনে মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় গাজীপুর সহের আশেপাশের তীব্র যানজট দেখা দেয়। দুর্ভোগে পরে সাধারণ মানুষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow