‘আমাকে মেরে ফেলার পরিস্থিতি তৈরি করে রেখেছে’

রংপুর-৪ আসনে বিএনপি প্রার্থী ও কর্মী সমর্থকদের বিরুদ্ধে ‘মেরে ফেলার’ পরিস্থিতি তৈরি করার অভিযোগ করেছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বিজয়ী প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।  তিনি বলেন, ‘যে কোনো সময় তারা আমার আসনের লোককে মেরে ফেলতে পারে। আমাকেও মেরে ফেলতে পারে, এ ধরনের পরিস্থিতি তারা তৈরি করে রেখেছে।’ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে রংপুর নগরীর টাউন হল এলাকায় অবস্থিত জুলাই চত্বরে সংবাদ সম্মেলন করে তিনি এ শঙ্কার কথা জানান।  এদিকে ভোট পুনর্গণনার দাবিতে এ আসনের বিএনপি প্রার্থী ও তার কর্মী সমর্থকরা আন্দোলন করছেন। শনিবার দুপুরে কাউনিয়ার হারাগাছ এলাকায় গিয়ে দেখা যায়, ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা সড়কে অগ্নিসংযোগ ও ব্যারিকেড দিয়ে অবরোধ করে রেখেছেন। সংবাদ সম্মেলনে আখতার হোসেন অভিযোগ তুলে বলেন, পরাজিত হওয়ার পর রংপুর-৪ আসনের বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসার লোকজন আমাকে সমর্থন দেওয়া ভোটারদের মারধর করেছে। এরমধ্যে আটজনকে রক্তাক্ত করা হয়েছে। প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এনসিপির সদস্য সচিব দাবি করেন, ভো

‘আমাকে মেরে ফেলার পরিস্থিতি তৈরি করে রেখেছে’

রংপুর-৪ আসনে বিএনপি প্রার্থী ও কর্মী সমর্থকদের বিরুদ্ধে ‘মেরে ফেলার’ পরিস্থিতি তৈরি করার অভিযোগ করেছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বিজয়ী প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। 

তিনি বলেন, ‘যে কোনো সময় তারা আমার আসনের লোককে মেরে ফেলতে পারে। আমাকেও মেরে ফেলতে পারে, এ ধরনের পরিস্থিতি তারা তৈরি করে রেখেছে।’

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে রংপুর নগরীর টাউন হল এলাকায় অবস্থিত জুলাই চত্বরে সংবাদ সম্মেলন করে তিনি এ শঙ্কার কথা জানান। 

এদিকে ভোট পুনর্গণনার দাবিতে এ আসনের বিএনপি প্রার্থী ও তার কর্মী সমর্থকরা আন্দোলন করছেন। শনিবার দুপুরে কাউনিয়ার হারাগাছ এলাকায় গিয়ে দেখা যায়, ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা সড়কে অগ্নিসংযোগ ও ব্যারিকেড দিয়ে অবরোধ করে রেখেছেন।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন অভিযোগ তুলে বলেন, পরাজিত হওয়ার পর রংপুর-৪ আসনের বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসার লোকজন আমাকে সমর্থন দেওয়া ভোটারদের মারধর করেছে। এরমধ্যে আটজনকে রক্তাক্ত করা হয়েছে। প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এনসিপির সদস্য সচিব দাবি করেন, ভোটের দিন ও পরের দিন বিকেলের আগ মুহূর্ত পর্যন্ত বিএনপি প্রার্থী কোনো ধরনের অভিযোগ করেননি।

তিনি বলেন, শুক্রবার বিকেল থেকে ভোট গণনার দাবিতে মাইকে ঘোষণা দিয়ে তারা লাঠি হাতে মিছিল এবং সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তারা যৌক্তিকভাবে এবং আইনগতভাবে ভোট পুনর্গণনার আবেদন করতে পারেন। কিন্তু তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। 

আখতার বলেন, ‘বিএনপি প্রার্থীকে ভোট না দেওয়ায় কাউনিয়া ও হারাগাছের মানুষের উপর ক্ষিপ্ত হয়ে এ ধরনের কর্মকাণ্ড শুরু করেছে। এনসিপির জেলা কমিটির নেতা সুমনের বাড়িতে হামলা চালিয়ে টাকা ও স্বর্ণ লুটপাট করা হয়েছে। প্রধান সমন্বয়কারী আরাফাতের বাড়ির গেটে হামলা চালিয়ে তছনছ করা হয়েছে। জামায়াতের কর্মী আব্দুল মমিনের বাড়িতে হামলা চালিয়েছে। বাইকগুলো ভেঙে দিল, মানুষকে আহত করল, রক্তাক্ত করল। হারাগাছে আমার পার্টি অফিস ভেঙে ফেলা হয়েছে। বিএনপি শপথ নেয়ার আগেই এসব শুরু করে দিয়েছে।’

আখতার আরও বলেন, আমি ভয় পাই না, জানের মায়াও করি না। আমার কোনো নেতাকর্মীরাও জানের মায়া করে না। জানের মায়া করলে এত বড় মাফিয়া, গুন্ডাদের সামনে গিয়ে আমরা নির্বাচন করতে পারতাম না। আমরা এটা করেছি এবং সাহস দেখিয়েছি। আমরা সেই মানুষরা যারা ২৪-এর অভ্যুত্থানের সময়টাতে রক্ত দিয়ে নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার নিয়তে রাজপথে নেমেছিলাম। কাউনিয়া ও পীরগাছাবাসীর ম্যান্ডেটকে রক্ষা করার জন্য আমার জীবন দিতে হলেও আমি প্রস্তুত আছি। এই এলাকার কোনো মানুষের উপরে অত্যাচার আমরা সহ্য করব না। 

আক্তার হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, পেশিশক্তির রাজনীতি করে মানুষকে খুন করে শেখ হাসিনা টিকতে পারেনি। কারো যদি স্বৈরাচার হওয়ার মনোবাসনা থাকে তাদের সাবধান হতে হবে। আবু সাঈদের মত লাখ লাখ তরুণ-যুবকরা প্রস্তুত জীবন দেওয়ার জন্য। তবুও এই বাংলাদেশকে ফ্যাসিবাদের দিকে আমরা যেতে দেব না। 

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অভিযোগ জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে জানালেও ডিসি-এসপি ও কমিশনার কেউ কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। সেখানে মানুষকে জিম্মি করে মাফিয়াগিরি চলছে। তারা ভাঙচুর করেছে, মানুষকে রক্তাক্ত করেছে, বাড়িঘর লুটপাট করে নিয়েছে। ভিডিওগুলো পাঠিয়েছি কিন্তু তারা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি।

শনিবার দুপুরে রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী কালবেলাকে বলেন, ‘আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশের প্রস্তুতি আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি মোতায়েন আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow