ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে ৩ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর শাফাক নিউজের। স্থানীয় সময় সোমবার রাত ১২টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল এরবিলের শাকলাওয়া জেলার আকুবান সারু গ্রামের কাছে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১৫ কিলোমিটার। হারির, খালিফান, বাসিরমা, হিরান, পিরমামসহ আশপাশের বিভিন্ন এলাকার বাসিন্দারা ভূমিকম্পের কম্পন অনুভব করেন। তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow