ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াল নেদারল্যান্ডস-আইসল্যান্ডও
গাজায় সংগঠিত গণহত্যার জন্য আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা যে মামলা করেছে, তাতে যুক্ত হয়ে লড়াইয়ের ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস ও আইসল্যান্ড। শুক্রবার (১৩ মার্চ) মিডল ইস্ট মনিটর লিখেছে, আইসিজে বৃহস্পতিবার (১২ মার্চ) এই তথ্য জানিয়েছে। মামলায় দক্ষিণ আফ্রিকার সঙ্গে পক্ষভুক্ত হওয়ার ঘোষণায় নেদারল্যান্ডস বলেছে, জোরপূর্বক বাস্তুচ্যুতি, অনাহার সৃষ্টি, ত্রাণ সহায়তা অস্বীকার করা এবং শিশুদের বিরুদ্ধে সংঘটিত কর্মকাণ্ড- এসবকে গণহত্যার কাজ হিসেবে বিবেচনা করা যেতে পারে।