ঈদকে ঘিরে ময়মনসিংহে ট্রাফিক ও ভাড়া মনিটরিং জোরদার
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়কে শৃঙ্খলা নিশ্চিত ও জনভোগান্তি কমাতে ময়মনসিংহে ট্রাফিক ব্যবস্থাপনা ও বাজার মনিটরিং জোরদার করা হয়েছে।এরই অংশ হিসেবে বুধবার (১৮ মার্চ/২৬) দুপুর থেকে মাসকান্দা বাসস্ট্যান্ড ও দিঘারকান্দা ঢাকা বাইপাস সংলগ্ন এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাঃ সাব্বির হুসাইনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চলাকালে ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচলকারী বাসগুলোতে নির্ধারিত ভাড়া আদায় করা হচ্ছে কিনা তা তদারকি করা হয়। পর্যবেক্ষণে দেখা যায়, অধিকাংশ বাসই সরকার নির্ধারিত ভাড়া অনুসরণ করছে, যা যাত্রীদের জন্য স্বস্তিদায়ক। এছাড়া সংশ্লিষ্ট এলাকায় পর্যাপ্ত ট্রাফিক পুলিশের উপস্থিতির পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও সিটি কর্পোরেশনের সমন্বিত টিম যৌথভাবে দায়িত্ব পালন করায় যানবাহন চলাচল তুলনামূলকভাবে স্বাভাবিক রয়েছে। অভিযানের সময় ফুটপাথ দখল করে রাখা ভ্রাম্যমাণ বিক্রেতাদের সরিয়ে দেওয়া হয় এবং চালকদের যত্রতত্র পার্কিং না করার জন্য সতর্ক করা হয়। একই সঙ্গে ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে চলাচলের দায়ে দুটি যানবাহনকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে জেলা প্রশাসন, ময়মনসিংহ জানিয়েছে, ঈদকে সামনে রেখে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়কে শৃঙ্খলা নিশ্চিত ও জনভোগান্তি কমাতে ময়মনসিংহে ট্রাফিক ব্যবস্থাপনা ও বাজার মনিটরিং জোরদার করা হয়েছে।এরই অংশ হিসেবে বুধবার (১৮ মার্চ/২৬) দুপুর থেকে মাসকান্দা বাসস্ট্যান্ড ও দিঘারকান্দা ঢাকা বাইপাস সংলগ্ন এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাঃ সাব্বির হুসাইনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চলাকালে ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচলকারী বাসগুলোতে নির্ধারিত ভাড়া আদায় করা হচ্ছে কিনা তা তদারকি করা হয়। পর্যবেক্ষণে দেখা যায়, অধিকাংশ বাসই সরকার নির্ধারিত ভাড়া অনুসরণ করছে, যা যাত্রীদের জন্য স্বস্তিদায়ক। এছাড়া সংশ্লিষ্ট এলাকায় পর্যাপ্ত ট্রাফিক পুলিশের উপস্থিতির পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও সিটি কর্পোরেশনের সমন্বিত টিম যৌথভাবে দায়িত্ব পালন করায় যানবাহন চলাচল তুলনামূলকভাবে স্বাভাবিক রয়েছে। অভিযানের সময় ফুটপাথ দখল করে রাখা ভ্রাম্যমাণ বিক্রেতাদের সরিয়ে দেওয়া হয় এবং চালকদের যত্রতত্র পার্কিং না করার জন্য সতর্ক করা হয়। একই সঙ্গে ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে চলাচলের দায়ে দুটি যানবাহনকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে জেলা প্রশাসন, ময়মনসিংহ জানিয়েছে, ঈদকে সামনে রেখে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
What's Your Reaction?