ঈদের আগে সড়কে যৌথবাহিনীর কড়া তল্লাশি

আসন্ন ঈদকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাতভর পৌরশহরের খেতাব মোড় এলাকায় তেলের পাম্প সংলগ্ন মহাসড়কে এই তল্লাশি কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বাস, ট্রাক, মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস ও পিক-আপ ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ঘোড়াঘাট অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মারজিউল হক সাফিন। সেনাবাহিনীর পাশাপাশি থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যরাও এতে অংশ নেন। যৌথবাহিনীর সদস্যরা প্রতিটি যানবাহন আলাদাভাবে তল্লাশি করেন। এ সময় যানবাহনের কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্স যাচাই-বাছাই করা হয়। পাশাপাশি গাড়ির ভেতরে কোনো অবৈধ বস্তু বহন করা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হয়। ক্যাপ্টেন মারজিউল হক সাফিন বলেন, আসন্ন ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমন ও স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ঈদের আগে সড়কে যৌথবাহিনীর কড়া তল্লাশি

আসন্ন ঈদকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হয়েছে।

বুধবার (১৮ মার্চ) রাতভর পৌরশহরের খেতাব মোড় এলাকায় তেলের পাম্প সংলগ্ন মহাসড়কে এই তল্লাশি কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বাস, ট্রাক, মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস ও পিক-আপ ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঘোড়াঘাট অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মারজিউল হক সাফিন। সেনাবাহিনীর পাশাপাশি থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যরাও এতে অংশ নেন।

যৌথবাহিনীর সদস্যরা প্রতিটি যানবাহন আলাদাভাবে তল্লাশি করেন। এ সময় যানবাহনের কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্স যাচাই-বাছাই করা হয়। পাশাপাশি গাড়ির ভেতরে কোনো অবৈধ বস্তু বহন করা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হয়।

ক্যাপ্টেন মারজিউল হক সাফিন বলেন, আসন্ন ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অপরাধ দমন ও স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow