এক যুগ পর সিডনিতে কিংবদন্তি রুনা লায়লা

বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা দীর্ঘ বিরতির পর বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। তার আগমনকে ঘিরে অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। আগামী ১ আগস্ট সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ‘বাংলাদেশ নাইট ২০২৬’, যেখানে প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন তিনি। এবারের সফরটি প্রায় এক যুগ পর রুনা লায়লার সিডনি প্রত্যাবর্তন। সম্প্রতি তিনি গণমাধ্যমকে জানান, ‘অনেক বছর পর’ আবার অস্ট্রেলিয়ার দর্শকদের সামনে গান গাইতে পেরে তিনি আনন্দিত। এর আগে ২০১৪ সালে তিনি সিডনিতে অনুষ্ঠিত ‘প্রবাস পরবনী বেঙ্গল সাংস্কৃতিক উৎসব’-এ অংশ নিয়েছিলেন। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের নথিতেও ওই উৎসবের উল্লেখ রয়েছে। এরও আগে, ২০০৭ সালের ১৮ মার্চ তিনি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সাংস্কৃতিক ভেন্যু সিডনি অপেরা হাউসের কনসার্ট হলে ‘স্পার্কলিং নাইট উইথ রুনা লায়লা’ শীর্ষক একক সংগীতানুষ্ঠানে পরিবেশনা করেন। প্রবাসী বাংলাদেশিদের কাছে সেই অনুষ্ঠান আজও একটি স্মরণীয় সাংস্কৃতিক আয়োজন হিসেবে বিবেচিত হয়। দীর্ঘ ১২ বছর পর আবারও সিডনির মঞ্চে

এক যুগ পর সিডনিতে কিংবদন্তি রুনা লায়লা

বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা দীর্ঘ বিরতির পর বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। তার আগমনকে ঘিরে অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। আগামী ১ আগস্ট সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ‘বাংলাদেশ নাইট ২০২৬’, যেখানে প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন তিনি।

এবারের সফরটি প্রায় এক যুগ পর রুনা লায়লার সিডনি প্রত্যাবর্তন। সম্প্রতি তিনি গণমাধ্যমকে জানান, ‘অনেক বছর পর’ আবার অস্ট্রেলিয়ার দর্শকদের সামনে গান গাইতে পেরে তিনি আনন্দিত।

এর আগে ২০১৪ সালে তিনি সিডনিতে অনুষ্ঠিত ‘প্রবাস পরবনী বেঙ্গল সাংস্কৃতিক উৎসব’-এ অংশ নিয়েছিলেন। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের নথিতেও ওই উৎসবের উল্লেখ রয়েছে।

এরও আগে, ২০০৭ সালের ১৮ মার্চ তিনি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সাংস্কৃতিক ভেন্যু সিডনি অপেরা হাউসের কনসার্ট হলে ‘স্পার্কলিং নাইট উইথ রুনা লায়লা’ শীর্ষক একক সংগীতানুষ্ঠানে পরিবেশনা করেন। প্রবাসী বাংলাদেশিদের কাছে সেই অনুষ্ঠান আজও একটি স্মরণীয় সাংস্কৃতিক আয়োজন হিসেবে বিবেচিত হয়।

দীর্ঘ ১২ বছর পর আবারও সিডনির মঞ্চে কিংবদন্তি এই শিল্পীর প্রত্যাবর্তনকে ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, ‘বাংলাদেশ নাইট ২০২৬’ অস্ট্রেলিয়ায় বাংলা সংগীত ও সংস্কৃতির ইতিহাসে একটি স্মরণীয় আয়োজন হিসেবে স্থান করে নেবে।

আয়োজকদের ভাষ্য, এটি শুধু একটি সংগীতানুষ্ঠান নয়; বরং প্রবাসে বাংলা সংস্কৃতির এক অনন্য উদযাপন। অনুষ্ঠানে রুনা লায়লার সঙ্গে পরিবেশনা করবে বেঙ্গল সিম্ফনি। এ ছাড়া কোক স্টুডিও বাংলার জনপ্রিয় শিল্পী ইমন চৌধুরী, আলেয়া বেগম, পিন্টু ঘোষ, মিথুন চক্র ও মৃধা শিবলু সংগীত পরিবেশন করবেন। বিশেষ উপস্থিতি থাকবেন নাজনীন নেহা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow