এনসিপি নেতা শওকতের বিরুদ্ধে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের বিরুদ্ধে ব্যাংক কর্মীকে অপহরণের পর মারধর, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং বিকাশে টাকা দাবির অভিযোগ উঠেছে।
শনিবার (০১ আগস্ট) রাতে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যাংক কর্মী আশরাফুল ইসলাম (৩০)। তিনি ইসলামী ব্যাংক পিএলসি নওগাঁ শাখায় কর্মরত।
অভিযোগে তিনি উল্লেখ করেন, শনিবার বেলা আড়াইটার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনের দক্ষিণ গেটসংলগ্ন ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে বেতন উত্তোলন করে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তিনমাথা রেলগেট অতিক্রম করে ফ্লাইওভারের নিচে পৌঁছালে অভিযুক্ত শওকত ইমরান ও অজ্ঞাত পরিচয় আরো চারজন দুটি মোটরসাইকেল দিয়ে অটোরিকশার গতিরোধ করে। এরপর তাকে মোটরসাইকেলে তুলে মহানগরের পুরান বগুড়ার একটি ছাত্রাবাসে নিয়ে আটকে রাখা হয়।
তিনি দাবি করেন, সেখানে তাকে চড়-থাপ্পড়, কিল-ঘুষি ও লাথি মেরে নির্যাতন করা হয়। চাকু দেখিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে তার কাছ থেকে ৮২ হাজার টাকা, একটি রিয়েলমির মোবাইল ফোন, একটি হুয়াওয়ে জিআর-৫ মিনি মোবাইল ফোন, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের বিরুদ্ধে ব্যাংক কর্মীকে অপহরণের পর মারধর, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং বিকাশে টাকা দাবির অভিযোগ উঠেছে।
শনিবার (০১ আগস্ট) রাতে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যাংক কর্মী আশরাফুল ইসলাম (৩০)। তিনি ইসলামী ব্যাংক পিএলসি নওগাঁ শাখায় কর্মরত।
অভিযোগে তিনি উল্লেখ করেন, শনিবার বেলা আড়াইটার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনের দক্ষিণ গেটসংলগ্ন ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে বেতন উত্তোলন করে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তিনমাথা রেলগেট অতিক্রম করে ফ্লাইওভারের নিচে পৌঁছালে অভিযুক্ত শওকত ইমরান ও অজ্ঞাত পরিচয় আরো চারজন দুটি মোটরসাইকেল দিয়ে অটোরিকশার গতিরোধ করে। এরপর তাকে মোটরসাইকেলে তুলে মহানগরের পুরান বগুড়ার একটি ছাত্রাবাসে নিয়ে আটকে রাখা হয়।
তিনি দাবি করেন, সেখানে তাকে চড়-থাপ্পড়, কিল-ঘুষি ও লাথি মেরে নির্যাতন করা হয়। চাকু দেখিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে তার কাছ থেকে ৮২ হাজার টাকা, একটি রিয়েলমির মোবাইল ফোন, একটি হুয়াওয়ে জিআর-৫ মিনি মোবাইল ফোন, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র, ইসলামী ব্যাংকের এটিএম কার্ড এবং ৩টি মোবাইল সিম ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার সাক্ষী হিসেবে দুজনের নাম অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, নির্যাতনের একপর্যায়ে অভিযুক্তরা তাদের ইচ্ছামতো একটি জবানবন্দি ভিডিও রেকর্ড করেন। পরে ২৪ ঘণ্টার মধ্যে একটি বিকাশ নম্বরে আরও ২০ হাজার টাকা পাঠানোর জন্য চাপ দেওয়া হয়। টাকা না পাঠালে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন আশরাফুল ইসলাম।
এ বিষয়ে বগুড়া শওকত ইমরানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম হোসেন বলেন, শওকত ইমরানের বিরুদ্ধে একটি অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।