এবার ঈদের তারিখ জানাল মধ্যপ্রাচ্যের এক দেশ
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে জিলহজের চাঁদের ছবি ধারণ করা হয়েছে।
রোববার (১৭ মে) আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের বরাতে গালফ নিউজ জানায়, আবুধাবির খাতম জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র থেকে দিনের বেলায়ই জিলহজ ১৪৪৭ হিজরির চাঁদের ছবি তোলা হয়। সকাল ৯টা ২০ মিনিটে তোলা ওই ছবিতে চাঁদের বয়স ছিল প্রায় ৯ ঘণ্টা। এসময় সূর্য থেকে এর দূরত্ব ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি। সেই অনুযায়ী আরব আমিরাতে ঈদুল আজহা উদযাপিত হবে ২৭ মে, বুধবার।
মুসলিমদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব ঈদুল আজহা। এর তারিখ নির্ধারণে জিলহজ মাসের চাঁদ দেখার প্রয়োজনীয়তা রয়েছে। তাই এ ঘোষণার পরপরই মধ্যপ্রাচ্যজুড়ে চাঁদ দেখার কার্যক্রমে আরও জোর দেওয়া হয়েছে।
এদিকে নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। রোববার কেউ খালি চোখে বা দূরবীন দিয়ে চাঁদ দেখতে পেলে নিকটস্থ আদালতে যোগাযোগ করে জানাতে বলা হয়েছে।