কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুত বদলে দিচ্ছে কমিউনিকেশনস পেশার কাজের ধরন। প্রেস বিজ্ঞপ্তি, প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট, গবেষণা, উপস্থাপনা এবং যোগাযোগ পরিকল্পনা তৈরিসহ নানা ক্ষেত্রে এআইয়ের ব্যবহার বাড়ছে।  এই পরিবর্তিত বাস্তবতায় এআইকে কার্যকরভাবে কাজে লাগিয়ে কাজের দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যতের কর্মপরিবেশের জন্য পেশাজীবীদের রেডি করতে এই বিশেষ মাস্টারক্লাস আয়োজন করছে বাংলাদেশ কমিউনিকেশনস প্রফেশনালস সোসাইটি (বিসিপিএস)। আগামী ৮ আগস্ট ২০২৬ (শনিবার) রাজধানীর বাংলামোটরের উন্নয়ন সমন্বয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘ডেভেলপমেন্ট কমিউনিকেশনসে এআইয়ের ব্যবহার’ শীর্ষক এই মাস্টারক্লাস। মাস্টারক্লাসটি পরিচালনা করবেন নগদের ক্রিয়েটিভ লিড (এআই) মো. আব্দুর রউফ। কমিউনিকেশন, সৃজনশীল পরিকল্পনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তার ১২ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানে এআইভিত্তিক প্রশিক্ষণ দিয়ে আসছেন। বাংলাদেশ কমিউনিকেশনস প্রফেশনালস সোসাইটির চেয়ারপার্সন টনি মাইকেল গোমেজ বলেন, এআই কমিউনিকেশনস পেশাজীবীদের বিকল্প নয়; বরং যারা এআই দক্ষ

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুত বদলে দিচ্ছে কমিউনিকেশনস পেশার কাজের ধরন। প্রেস বিজ্ঞপ্তি, প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট, গবেষণা, উপস্থাপনা এবং যোগাযোগ পরিকল্পনা তৈরিসহ নানা ক্ষেত্রে এআইয়ের ব্যবহার বাড়ছে। 

এই পরিবর্তিত বাস্তবতায় এআইকে কার্যকরভাবে কাজে লাগিয়ে কাজের দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যতের কর্মপরিবেশের জন্য পেশাজীবীদের রেডি করতে এই বিশেষ মাস্টারক্লাস আয়োজন করছে বাংলাদেশ কমিউনিকেশনস প্রফেশনালস সোসাইটি (বিসিপিএস)।

আগামী ৮ আগস্ট ২০২৬ (শনিবার) রাজধানীর বাংলামোটরের উন্নয়ন সমন্বয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘ডেভেলপমেন্ট কমিউনিকেশনসে এআইয়ের ব্যবহার’ শীর্ষক এই মাস্টারক্লাস।

মাস্টারক্লাসটি পরিচালনা করবেন নগদের ক্রিয়েটিভ লিড (এআই) মো. আব্দুর রউফ। কমিউনিকেশন, সৃজনশীল পরিকল্পনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তার ১২ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানে এআইভিত্তিক প্রশিক্ষণ দিয়ে আসছেন।

বাংলাদেশ কমিউনিকেশনস প্রফেশনালস সোসাইটির চেয়ারপার্সন টনি মাইকেল গোমেজ বলেন, এআই কমিউনিকেশনস পেশাজীবীদের বিকল্প নয়; বরং যারা এআই দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারবেন, তারাই ভবিষ্যতে এগিয়ে থাকবেন। এই মাস্টারক্লাসের মাধ্যমে অংশগ্রহণকারীরা জানতে পারবেন কোন দক্ষতাগুলো মানুষের জন্য অপরিহার্য থাকবে, কোন এআই টুলগুলো দৈনন্দিন কাজে সবচেয়ে কার্যকর এবং কীভাবে এআই ব্যবহার করে আরও দ্রুত, মানসম্মত ও কৌশলগতভাবে কাজ করা যায়।

মাস্টারক্লাসে অংশগ্রহণকারীরা এআইভিত্তিক বিভিন্ন টুলের ব্যবহার, কার্যকর প্রম্পট লেখার কৌশল, প্রেস বিজ্ঞপ্তি, প্রতিবেদন, বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট ও কমিউনিকেশন পরিকল্পনা তৈরিতে এআইয়ের প্রয়োগ, গবেষণা, তথ্য বিশ্লেষণ এবং দৈনন্দিন কাজের গতি ও মানোন্নয়নের বিভিন্ন ব্যবহারিক কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ পাবেন।

মাস্টারক্লাসটি উন্নয়ন সংস্থা, করপোরেট প্রতিষ্ঠান, গণমাধ্যম, সরকারি-বেসরকারি সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ফ্রিল্যান্স কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য বিশেষভাবে উপযোগী।

আসন সংখ্যা সীমিত, মাস্টারক্লাসে নিবন্ধনের জন্য এই লিঙ্ক ব্যাবহার করতে হবে: https://tinyurl.com/2dk7b9t8 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow