করপোরেট যাতায়াত ব্যবস্থায় পাঠাও ও ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের চুক্তি স্বাক্ষর
‘পাঠাও বিজনেস রাইডস’-এর মাধ্যমে করপোরেট পেশাজীবীদের যাতায়াতকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে দেশের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও এবং বিশ্বখ্যাত বিজনেস ডেটা ও অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট (Dun & Bradstreet) সম্প্রতি একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। পাঠাও হেডকোয়ার্টারে আয়োজিত এই অনুষ্ঠানে পাঠাও-এর পক্ষ থেকে মার্কেটিং ভাইস প্রেসিডেন্ট আবরার হাসনাইন এবং ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের চিফ বিজনেস অফিসার সায়ন এম. আনজির হোসেন এই চুক্তি স্বাক্ষর করেন। বুধবার (০৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পার্টনারশিপের ফলে পাঠাও-এর স্মার্ট প্রযুক্তি আর ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের করপোরেট নেটওয়ার্ক মিলে তৈরি করছে একটি নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থা। এখন কর্মীরা পাঠাও-এর সাথে নিরাপদে খুব সহজেই এবং সাশ্রয়ী খরচে যাতায়াত করতে পারবে। এমনকি রাইড চলাকালীন কোনো দুর্ঘটনা ঘটলে বীমা সুবিধা (Insurance) থাকায় এইচআর (HR) বিভাগও থাকবে একদম নিশ্চিন্ত। এছাড়াও প্রতিষ্ঠানের মালিকরা তাদের কর্মীদের পিক-আপ ও ড্রপ-অফ লোকেশন ট্র্যাক করার সুবিধাও পাবে। সহজ কথায় বলতে গেলে, বিজন
‘পাঠাও বিজনেস রাইডস’-এর মাধ্যমে করপোরেট পেশাজীবীদের যাতায়াতকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে দেশের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও এবং বিশ্বখ্যাত বিজনেস ডেটা ও অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট (Dun & Bradstreet) সম্প্রতি একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।
পাঠাও হেডকোয়ার্টারে আয়োজিত এই অনুষ্ঠানে পাঠাও-এর পক্ষ থেকে মার্কেটিং ভাইস প্রেসিডেন্ট আবরার হাসনাইন এবং ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের চিফ বিজনেস অফিসার সায়ন এম. আনজির হোসেন এই চুক্তি স্বাক্ষর করেন।
বুধবার (০৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পার্টনারশিপের ফলে পাঠাও-এর স্মার্ট প্রযুক্তি আর ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের করপোরেট নেটওয়ার্ক মিলে তৈরি করছে একটি নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থা। এখন কর্মীরা পাঠাও-এর সাথে নিরাপদে খুব সহজেই এবং সাশ্রয়ী খরচে যাতায়াত করতে পারবে। এমনকি রাইড চলাকালীন কোনো দুর্ঘটনা ঘটলে বীমা সুবিধা (Insurance) থাকায় এইচআর (HR) বিভাগও থাকবে একদম নিশ্চিন্ত। এছাড়াও প্রতিষ্ঠানের মালিকরা তাদের কর্মীদের পিক-আপ ও ড্রপ-অফ লোকেশন ট্র্যাক করার সুবিধাও পাবে।
সহজ কথায় বলতে গেলে, বিজনেস রাইডস এমন এক সমাধান যেখানে কর্মীরা নিজেদের পাঠাও অ্যাপ থেকেই অফিশিয়াল রাইড নিতে পারবেন এবং অফিস থেকে ভাড়ার পুরোটা বা কিছু অংশ সাবসিডি হিসেবে দেওয়া যাবে। এতে কোম্পানির যাতায়াত খরচ ট্র্যাক করা হয়ে যাবে একদম সহজ।
পাঠাও লিমিটেড-এর মার্কেটিং ভাইস প্রেসিডেন্ট আবরার হাসনাইন বলেন, ‘মানুষের জীবনকে আরও সহজ করা এবং তাদের পছন্দমতো সার্ভিস দেওয়াই আমাদের লক্ষ্য। 'বিজনেস রাইডস'-এর মাধ্যমে কোম্পানিগুলো এখন এক জায়গাতেই যাতায়াতের সব সমাধান পাবে। আমার বিশ্বাস, ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট-এর সাথে আমাদের এই পথচলা করপোরেট সেক্টরে নতুন একটি মাইলফলক হয়ে থাকবে।’
সায়ন এম. আনজির হোসেন বলেন, ‘বাংলাদেশে করপোরেট যাতায়াত ব্যবস্থাকে আরও উন্নত করতে পাঠাও-এর সাথে কাজ করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আমাদের নেটওয়ার্কের সাথে পাঠাও-এর প্রযুক্তির এই ইন্টিগ্রেশন যাতায়াত ব্যবস্থাপনাকে কতটা সহজ করে দেয়, তা আমরা নিজেরা ব্যবহার করেই দেখেছি। যেকোনো কোম্পানির দৈনন্দিন কাজকে স্মার্ট ও ঝামেলামুক্ত করার জন্য এটি একটি দারুণ সমাধান।’
What's Your Reaction?