কান চলচ্চিত্র উৎসবে আলিয়ার ঝলক

কান চলচ্চিত্র উৎসবের ২০২৬ আসরে আবারও আলোচনার কেন্দ্রে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। দ্বিতীয়বারের মতো এই মর্যাদাপূর্ণ উৎসবের রেড কার্পেটে হেঁটে ভক্ত-অনুরাগীদের মুগ্ধ করেছেন তিনি। উৎসবের উদ্বোধনী দিনে আলিয়া হাজির হন ব্লাশ পিঙ্ক রঙের একটি স্ট্র্যাপলেস গাউনে। ১৯৫০-এর দশকের ফ্যাশন থেকে অনুপ্রাণিত পোশাকে ছিল হাতে আঁকা সূক্ষ্ম কারুকাজ, যেখানে ফুটে উঠেছে ফরাসি উপকূলের সৌন্দর্য। হালকা মেকআপ ও ঢেউখেলানো চুলে অভিনেত্রীকে অনেকটাই রূপকথার রাজকন্যার মতো লাগছিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার এই লুক নিয়ে চলছে ব্যাপক আলোচনা। তবে শুধু ফ্যাশনেই নয়, উৎসবের ফাঁকে দেওয়া এক সাক্ষাৎকারেও আলোচনায় উঠে এসেছেন আলিয়া। ভারতীয় সিনেমার বক্স অফিস ও দর্শক মানসিকতা নিয়ে খোলামেলা মন্তব্য করেন তিনি। আলিয়া বলেন, এখনো বক্স অফিসের বড় সাফল্যগুলোকে পুরুষকেন্দ্রিকভাবে বিচার করা হয়। অথচ বিশ্বজুড়ে ‘বারবি’ কিংবা ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’র মতো সিনেমা নারীদের দর্শকপ্রিয়তার কারণেই ব্যাপক সফলতা পেয়েছে। তার ভাষ্য, ভারতে এখনো এমন ধারণা প্রচলিত যে সিনেমা হলের অধিকাংশ দর্শক পুরুষ। এই চিন্তা থেকে বেরিয়ে আসা প্রয়োজন বলেও মনে করেন তিনি। আলিয়া আ

কান চলচ্চিত্র উৎসবে আলিয়ার ঝলক

কান চলচ্চিত্র উৎসবের ২০২৬ আসরে আবারও আলোচনার কেন্দ্রে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। দ্বিতীয়বারের মতো এই মর্যাদাপূর্ণ উৎসবের রেড কার্পেটে হেঁটে ভক্ত-অনুরাগীদের মুগ্ধ করেছেন তিনি।

উৎসবের উদ্বোধনী দিনে আলিয়া হাজির হন ব্লাশ পিঙ্ক রঙের একটি স্ট্র্যাপলেস গাউনে। ১৯৫০-এর দশকের ফ্যাশন থেকে অনুপ্রাণিত পোশাকে ছিল হাতে আঁকা সূক্ষ্ম কারুকাজ, যেখানে ফুটে উঠেছে ফরাসি উপকূলের সৌন্দর্য। হালকা মেকআপ ও ঢেউখেলানো চুলে অভিনেত্রীকে অনেকটাই রূপকথার রাজকন্যার মতো লাগছিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার এই লুক নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

তবে শুধু ফ্যাশনেই নয়, উৎসবের ফাঁকে দেওয়া এক সাক্ষাৎকারেও আলোচনায় উঠে এসেছেন আলিয়া। ভারতীয় সিনেমার বক্স অফিস ও দর্শক মানসিকতা নিয়ে খোলামেলা মন্তব্য করেন তিনি।

আলিয়া বলেন, এখনো বক্স অফিসের বড় সাফল্যগুলোকে পুরুষকেন্দ্রিকভাবে বিচার করা হয়। অথচ বিশ্বজুড়ে ‘বারবি’ কিংবা ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’র মতো সিনেমা নারীদের দর্শকপ্রিয়তার কারণেই ব্যাপক সফলতা পেয়েছে।

তার ভাষ্য, ভারতে এখনো এমন ধারণা প্রচলিত যে সিনেমা হলের অধিকাংশ দর্শক পুরুষ। এই চিন্তা থেকে বেরিয়ে আসা প্রয়োজন বলেও মনে করেন তিনি।

আলিয়া আরও বলেন, গণমানুষের সিনেমা মানেই শুধু পুরুষদের পছন্দ নয়। নারীরাও বড় সংখ্যায় সিনেমা হলে যান এবং একটি ছবির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই বক্স অফিসের আলোচনায় নারীদের উপস্থিতি ও অবদানকে যথাযথ গুরুত্ব দেওয়া উচিত।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow