কোলের সন্তানসহ কারাবন্দি সেই মায়ের জামিন
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারি মামলায় দুই সন্তানকে কারা ফটকে রেখে এবং দেড় বছর বয়সী শিশুকে কোলে নিয়ে কারাগারে যাওয়া সেই ফারহানা আক্তার জামিন পেয়েছেন। বুধবার (১৩ মে) বিকেলে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহ জামাল তার জামিন মঞ্জুর করেন। ফারহানা আক্তারের আইনজীবী মহসিন কবির জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। আইনজীবী মহসিন কবির জানান, সকালে ফারহানা আক্তারের জামিন আবেদন করা হলে দুপুরে শুনানি অনুষ্ঠিত হয়। মামলার বাদী এজাহারে দাবি করেছিলেন যে, তার মাথা ফেটে মগজ বের হয়ে গেছে। শুনানিতে আদালতকে জানানো হয়, যদি এমন গুরুতর আঘাত হতো তবে বাদীর পক্ষে সশরীরে উপস্থিত হয়ে মামলা করা অসম্ভব ছিল। আদালত উভয়পক্ষের শুনানি শেষে বিকেল ৪টার দিকে জামিন মঞ্জুর করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর পৌর এলাকার ইসমাইল হোসেনের সঙ্গে আফতাব উদ্দিন ভূঁইয়ার জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে গত ৯ এপ্রিল হামলার ঘটনা ঘটে এবং একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি মামলার জেরে গত সোমবার (১১ মে) ফারহানা আক্তার আদালতে হাজিরা দিতে গেলে আদালত তার জামি
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারি মামলায় দুই সন্তানকে কারা ফটকে রেখে এবং দেড় বছর বয়সী শিশুকে কোলে নিয়ে কারাগারে যাওয়া সেই ফারহানা আক্তার জামিন পেয়েছেন।
বুধবার (১৩ মে) বিকেলে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহ জামাল তার জামিন মঞ্জুর করেন।
ফারহানা আক্তারের আইনজীবী মহসিন কবির জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী মহসিন কবির জানান, সকালে ফারহানা আক্তারের জামিন আবেদন করা হলে দুপুরে শুনানি অনুষ্ঠিত হয়। মামলার বাদী এজাহারে দাবি করেছিলেন যে, তার মাথা ফেটে মগজ বের হয়ে গেছে। শুনানিতে আদালতকে জানানো হয়, যদি এমন গুরুতর আঘাত হতো তবে বাদীর পক্ষে সশরীরে উপস্থিত হয়ে মামলা করা অসম্ভব ছিল। আদালত উভয়পক্ষের শুনানি শেষে বিকেল ৪টার দিকে জামিন মঞ্জুর করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর পৌর এলাকার ইসমাইল হোসেনের সঙ্গে আফতাব উদ্দিন ভূঁইয়ার জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে গত ৯ এপ্রিল হামলার ঘটনা ঘটে এবং একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি মামলার জেরে গত সোমবার (১১ মে) ফারহানা আক্তার আদালতে হাজিরা দিতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ফারহানা আক্তারের স্বামী ইসমাইল হোসেন জানান, তাদের তিনটি সন্তানের মধ্যে দেড় বছর বয়সী ছোট ছেলেটি মায়ের সঙ্গে গত দুইদিন কারাগারে ছিল। স্কুলপড়ুয়া অপর দুই সন্তান বাড়িতে থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিল। মায়ের জামিনের খবরে পরিবারে স্বস্তি ফিরে এসেছে।
মামলার বাদী মাহাতাব উদ্দিন ভূঁইয়া মুঠোফোনে জানান, হামলার ঘটনায় তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। তবে এজাহারে ‘মগজ বের হওয়া’র প্রসঙ্গের বিষয়ে তিনি বলেন, পরবর্তীতে চিকিৎসকদের কাছে জেনেছি সেটি মগজ নয়, বরং চর্বি ছিল।
What's Your Reaction?