খুলনায় বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের গুলি, আহত ২
খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে যুবদলকর্মী মো. মাসুম শেখ (৩০) ও তার শ্যালক জাহিদ হোসেন (২৫) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের ভেতরে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুটিমারি বাজার সমিতির সভাপতি ও যুবদল কর্মী মাসুম শেখ ওই কার্যালয়ে অবস্থান করছিলেন। দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে কার্যালয়ে প্রবেশ করে মাসুমকে লক্ষ্য করে গুলি চালায়। প্রথম রাউন্ডের গুলিটি তার কোমরের নিচে ডান পাশে বিদ্ধ হয়। পরে দ্বিতীয় রাউন্ড গুলিতে মাসুমের শ্যালক জাহিদ হোসেনের শরীরে বিদ্ধ হয়েছে। বর্তমানের তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে লবণচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের কয়েকটি টিম অভিযানে রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ওসি আরও জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, মাসুম শেখ পুটিমারি বাজার সমিতির সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে একটি গ্রুপ নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জা
খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে যুবদলকর্মী মো. মাসুম শেখ (৩০) ও তার শ্যালক জাহিদ হোসেন (২৫) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের ভেতরে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুটিমারি বাজার সমিতির সভাপতি ও যুবদল কর্মী মাসুম শেখ ওই কার্যালয়ে অবস্থান করছিলেন। দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে কার্যালয়ে প্রবেশ করে মাসুমকে লক্ষ্য করে গুলি চালায়। প্রথম রাউন্ডের গুলিটি তার কোমরের নিচে ডান পাশে বিদ্ধ হয়। পরে দ্বিতীয় রাউন্ড গুলিতে মাসুমের শ্যালক জাহিদ হোসেনের শরীরে বিদ্ধ হয়েছে। বর্তমানের তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে লবণচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের কয়েকটি টিম অভিযানে রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ওসি আরও জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, মাসুম শেখ পুটিমারি বাজার সমিতির সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে একটি গ্রুপ নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে বেশ কিছুদিন ধরে সন্ত্রাসী এ বাহিনীর সদস্যরা ওত পেতে ছিল বলে ধারণা করছে স্থানীয়রা।
তিনি জানান, গুলিবিদ্ধ দুইজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
আরিফুর রহমান/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?