গোলাপগঞ্জে হামলার পর পুলিশি পাহারায় কানাইঘাটের পথে এনসিপি নেতারা

সিলেটের গোলাপগঞ্জে সফরকালে হামলার অভিযোগের পর পুলিশি নিরাপত্তায় কানাইঘাটে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। পূর্বনির্ধারিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট সার্কিট হাউস থেকে তারা কানাইঘাটের উদ্দেশ্যে রওনা হন। জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনে গোলাপগঞ্জে শহীদ হওয়া পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করতে বুধবার দুপুরে গোলাপগঞ্জে যান এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির কেন্দ্রীয় নেতারা। এরআগে থেকেই গোলাপগঞ্জ চৌমহনী এলাকায় জড়ো হন স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা।  সারজিস আলমদের গাড়িবহর গোলাপগঞ্জে পৌঁছামাত্র ছাত্রদলের নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’, ‘এনসিপি ভুয়া’ ইত্যাদি স্লোগান দিতে শুরু করেন। আর অনুষ্ঠানস্থল থেকে বের হলে গোলাপগঞ্জ পৌরসভা গেটের নূর ম্যানশনের সামনে সারজিস আলমের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়। এনসিপির নেতাদের অভিযোগ, দ্বিতীয় দফায় গোলাপগঞ্জ সফরকালে ৫ মাইল এলাকাসহ দুটি স্থানে তাদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এ বিষয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ তুলে ধরার পর তাদের কানাইঘাট সফরক

গোলাপগঞ্জে হামলার পর পুলিশি পাহারায় কানাইঘাটের পথে এনসিপি নেতারা

সিলেটের গোলাপগঞ্জে সফরকালে হামলার অভিযোগের পর পুলিশি নিরাপত্তায় কানাইঘাটে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

পূর্বনির্ধারিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট সার্কিট হাউস থেকে তারা কানাইঘাটের উদ্দেশ্যে রওনা হন।

জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনে গোলাপগঞ্জে শহীদ হওয়া পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করতে বুধবার দুপুরে গোলাপগঞ্জে যান এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির কেন্দ্রীয় নেতারা। এরআগে থেকেই গোলাপগঞ্জ চৌমহনী এলাকায় জড়ো হন স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা। 

সারজিস আলমদের গাড়িবহর গোলাপগঞ্জে পৌঁছামাত্র ছাত্রদলের নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’, ‘এনসিপি ভুয়া’ ইত্যাদি স্লোগান দিতে শুরু করেন। আর অনুষ্ঠানস্থল থেকে বের হলে গোলাপগঞ্জ পৌরসভা গেটের নূর ম্যানশনের সামনে সারজিস আলমের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়।

এনসিপির নেতাদের অভিযোগ, দ্বিতীয় দফায় গোলাপগঞ্জ সফরকালে ৫ মাইল এলাকাসহ দুটি স্থানে তাদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এ বিষয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ তুলে ধরার পর তাদের কানাইঘাট সফরকে ঘিরে প্রশাসন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

সফরকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সার্কিট হাউস এলাকা এবং সড়ক পথের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুরো পথজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

কানাইঘাটগামী এ সফরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেবেন।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্বঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতেই তারা কানাইঘাটে যাচ্ছেন।

দলটির নেতারা জানান, জনগণের সঙ্গে মতবিনিময় এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যেই এ সফরের আয়োজন করা হয়েছে।

এর আগে, গোলাপগঞ্জে হামলার অভিযোগের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়। সেই প্রেক্ষাপটে কানাইঘাট সফরকে ঘিরে নিরাপত্তা জোরদার করায় কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছে দলটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow