গ্যাসের দাম বাড়বে কি না, জানাল পেট্রোবাংলা

এ মুহূর্তে গ্যাসের মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছে পেট্রোবাংলা। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে শনিবার (১ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পেট্রোবাংলা জানায়, বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধি-সংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে সরকারের বর্তমান অবস্থান স্পষ্ট করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে এখনই গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। উল্লেখ্য, গ্যাস সংকটের মধ্যেই বিদ্যুৎ উৎপাদন ও সিএনজিতে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছিল পেট্রোবাংলা। ভর্তুকির চাপ কমাতে বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা গ্যাসের দাম প্রতি ঘনমিটার ১৬ টাকা থেকে ২৫ টাকা এবং সিএনজির দাম ৪৩ টাকা থেকে প্রায় ৬৫ টাকা করার প্রস্তাব জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে জমাও দিয়েছিল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি।  এটি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আপাতত গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরকার সরে এলো।

গ্যাসের দাম বাড়বে কি না, জানাল পেট্রোবাংলা

এ মুহূর্তে গ্যাসের মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছে পেট্রোবাংলা। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে শনিবার (১ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পেট্রোবাংলা জানায়, বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধি-সংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে সরকারের বর্তমান অবস্থান স্পষ্ট করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে এখনই গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।

উল্লেখ্য, গ্যাস সংকটের মধ্যেই বিদ্যুৎ উৎপাদন ও সিএনজিতে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছিল পেট্রোবাংলা। ভর্তুকির চাপ কমাতে বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা গ্যাসের দাম প্রতি ঘনমিটার ১৬ টাকা থেকে ২৫ টাকা এবং সিএনজির দাম ৪৩ টাকা থেকে প্রায় ৬৫ টাকা করার প্রস্তাব জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে জমাও দিয়েছিল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। 

এটি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আপাতত গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরকার সরে এলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow