ছেলেকে দিয়ে পাঠদান, সেই শিক্ষিকা বরখাস্ত
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা বেগমকে কর্মস্থলে অনুপস্থিত ও ছেলেকে দিয়ে পাঠদান করার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোছাদ্দেক হোসেন স্বাক্ষরিত ৭৮৮/৭ নং স্মারকের এক অফিস আদেশে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়। উল্লেখ্য, সহকারী শিক্ষক ফাতেমা বেগম তার সদ্য দাখিল পাস ছেলে মিরাজুন্নবী সিয়াম কে দিয়ে দীর্ঘদিন পাঠদান চালিয়ে আসছিলেন। নিজে অনুপস্থিত থেকে ছেলেকে দিয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনা করায় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যমে প্রচার হলে কর্তৃপক্ষ তড়িৎগতিতে ব্যবস্থা নেয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিরিন সুলতানা বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এখন থেকে তিনি শুধু খোরপোশ পাবেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোছাদ্দেক হোসেন বলেন, তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি আরও বলেন, যে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে আমরা সোচ্চার। কাউকে ছাড় দেওয়া হবে না।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা বেগমকে কর্মস্থলে অনুপস্থিত ও ছেলেকে দিয়ে পাঠদান করার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোছাদ্দেক হোসেন স্বাক্ষরিত ৭৮৮/৭ নং স্মারকের এক অফিস আদেশে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, সহকারী শিক্ষক ফাতেমা বেগম তার সদ্য দাখিল পাস ছেলে মিরাজুন্নবী সিয়াম কে দিয়ে দীর্ঘদিন পাঠদান চালিয়ে আসছিলেন। নিজে অনুপস্থিত থেকে ছেলেকে দিয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনা করায় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন।
বিষয়টি স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যমে প্রচার হলে কর্তৃপক্ষ তড়িৎগতিতে ব্যবস্থা নেয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিরিন সুলতানা বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এখন থেকে তিনি শুধু খোরপোশ পাবেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোছাদ্দেক হোসেন বলেন, তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, যে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে আমরা সোচ্চার। কাউকে ছাড় দেওয়া হবে না।
What's Your Reaction?