ছেলের দুশ্চিন্তায় স্ট্রোক, হাসপাতালে ভর্তি চিন্ময় কৃষ্ণ দাসের মা
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা গুরুতর অসুস্থ হয়ে স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের কার্ডিয়াক বিভাগে ভর্তি করা হয়েছে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে ছেলের কারাবন্দি জীবন, অসুস্থতার খবর এবং বারবার জামিন না পাওয়ার মানসিক চাপেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। পরিবারের সদস্যরা জানান, বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে ভর্তি হওয়ার সময় তার হৃদ্যন্ত্র-সংক্রান্ত জটিলতা দেখা দেয়। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসা শুরু করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন। পরিবারের দাবি, চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পর থেকেই তার মা চরম মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তার মধ্যে ছিলেন। এর আগে ছেলের অসুস্থতার খবর শুনেও তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন। সর্বশেষ জামিন শুনানিকে ঘিরে তিনি আশাবাদী ছিলেন। কিন্তু জামিন না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং ছেলেকে নিয়ে
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা গুরুতর অসুস্থ হয়ে স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের কার্ডিয়াক বিভাগে ভর্তি করা হয়েছে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে ছেলের কারাবন্দি জীবন, অসুস্থতার খবর এবং বারবার জামিন না পাওয়ার মানসিক চাপেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন।
পরিবারের সদস্যরা জানান, বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে ভর্তি হওয়ার সময় তার হৃদ্যন্ত্র-সংক্রান্ত জটিলতা দেখা দেয়। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসা শুরু করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন।
পরিবারের দাবি, চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পর থেকেই তার মা চরম মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তার মধ্যে ছিলেন। এর আগে ছেলের অসুস্থতার খবর শুনেও তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন। সর্বশেষ জামিন শুনানিকে ঘিরে তিনি আশাবাদী ছিলেন। কিন্তু জামিন না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং ছেলেকে নিয়ে গভীর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলেন। দীর্ঘদিনের এই মানসিক চাপের ধারাবাহিকতায় তিনি স্ট্রোকে আক্রান্ত হন।
এ বিষয়ে শ্রী শ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপ-অভ্যর্থনা বিষয়ক সম্পাদক পলাশ সেন কালবেলাকে বলেন, পুত্রের জামিন বাতিলের পর পুত্রবিরহে কাতর চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মমতাময়ী মা স্ট্রোক করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালের কার্ডিয়াক বিভাগে ভর্তি রয়েছেন।
What's Your Reaction?