জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে পৌঁছেছে। এর আগে নিহতের সংখ্যা ২৫ জন বলে জানানো হয়েছিল। শুক্রবার কুমামোতো প্রিফেকচার প্রশাসন জানায়, আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। খবর আলজাজিরার।  গত মঙ্গলবার ৭.১ মাত্রার ভূমিকম্পটি উকি শহরের কাছে আঘাত হানে। এতে প্রায় ৪০ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, রেল চলাচল বন্ধ হয়ে পড়ে এবং জাপানের দক্ষিণাঞ্চলের কিউশু দ্বীপের বিভিন্ন এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের প্রায় অর্ধেকের মৃত্যু দুটি বড় ঘটনায় হয়েছে। এর মধ্যে একটি নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজ-এর একটি কাগজ কারখানায় ভবনের ক্ষয়ক্ষতি এবং অন্যটি একটি এইওন স্টোরে সম্ভাব্য গ্যাস বিস্ফোরণের ঘটনা। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাসিন্দাদের আরও শক্তিশালী আফটারশকের আশঙ্কায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এদিকে চলমান গ্রীষ্মের তীব্র গরমের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় পানির সংকট দেখা দেওয়ায় ত্রাণ কার্যক্রমও ব্যাহত হচ্ছে। বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি জাপান। প্রায় এক দশক আগে কুমামোতোতে হওয়া আরেকটি বড় ভূমিকম্পে ২

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে পৌঁছেছে। এর আগে নিহতের সংখ্যা ২৫ জন বলে জানানো হয়েছিল।

শুক্রবার কুমামোতো প্রিফেকচার প্রশাসন জানায়, আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। খবর আলজাজিরার। 

গত মঙ্গলবার ৭.১ মাত্রার ভূমিকম্পটি উকি শহরের কাছে আঘাত হানে। এতে প্রায় ৪০ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, রেল চলাচল বন্ধ হয়ে পড়ে এবং জাপানের দক্ষিণাঞ্চলের কিউশু দ্বীপের বিভিন্ন এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের প্রায় অর্ধেকের মৃত্যু দুটি বড় ঘটনায় হয়েছে। এর মধ্যে একটি নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজ-এর একটি কাগজ কারখানায় ভবনের ক্ষয়ক্ষতি এবং অন্যটি একটি এইওন স্টোরে সম্ভাব্য গ্যাস বিস্ফোরণের ঘটনা।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাসিন্দাদের আরও শক্তিশালী আফটারশকের আশঙ্কায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

এদিকে চলমান গ্রীষ্মের তীব্র গরমের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় পানির সংকট দেখা দেওয়ায় ত্রাণ কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি জাপান। প্রায় এক দশক আগে কুমামোতোতে হওয়া আরেকটি বড় ভূমিকম্পে ২৭৫ জন প্রাণ হারিয়েছিলেন।

সূত্র: আল জাজিরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow