ঢাকায় বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৪৯

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৩৪৯ জনকে গ্রেফতার করেছে। একই সময়ে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। নিয়াজ মেহেদী বলেন, ডিএমপি রাজধানীর বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৩৪৯ জন গ্রেফতার হয়েছেন। একই সময়ে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে। আরও পড়ুন রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেফতার, ৪৯ মামলা গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩১ জন, লালবাগ বিভাগ কর্তৃক ১৯ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৩৫ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ২৯ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৮ জন, মিরপুর বিভাগ কর্তৃক ৯৩ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩৬ জন, উত্তরা বিভাগ ৩২ জন, সিটিটিসি কর্তৃক ২ জন, ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১৪ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে মোট ৩ হাজার ৩৫৬ পিস ইয়াবা, ১৪ কেজি ৫২০ গ্রাম গাঁজা, ৯৯ বোতল বিদেশি মদ, ৬৩টি মোবাইল ফোন, ১টি পাসপোর্ট, ৪টি চাকু, ৮০টি সিমকার্ড, ৫টি ম

ঢাকায় বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৪৯

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৩৪৯ জনকে গ্রেফতার করেছে। একই সময়ে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

নিয়াজ মেহেদী বলেন, ডিএমপি রাজধানীর বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৩৪৯ জন গ্রেফতার হয়েছেন। একই সময়ে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩১ জন, লালবাগ বিভাগ কর্তৃক ১৯ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৩৫ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ২৯ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৮ জন, মিরপুর বিভাগ কর্তৃক ৯৩ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩৬ জন, উত্তরা বিভাগ ৩২ জন, সিটিটিসি কর্তৃক ২ জন, ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১৪ জনকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের হেফাজত হতে মোট ৩ হাজার ৩৫৬ পিস ইয়াবা, ১৪ কেজি ৫২০ গ্রাম গাঁজা, ৯৯ বোতল বিদেশি মদ, ৬৩টি মোবাইল ফোন, ১টি পাসপোর্ট, ৪টি চাকু, ৮০টি সিমকার্ড, ৫টি মোবাইল চার্জার, ২টি মাল্টিপ্লাস ও ভিকটিম একজন উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কেআর/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow