ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সিদ্ধান্ত পুনর্বিবেচনার ইঙ্গিত

রাজধানী ঢাকার সাতটি সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বিষয়টি পুনরায় বিবেচনা বা রিভিউ করা হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আলোচনা করে ফাইলটি আবারও রিভিউ করা হবে। এর আগে, রাজধানীর সাতটি ঐতিহ্যবাহী সরকারি কলেজকে একটি সমন্বিত ও স্বায়ত্তশাসিত প্রশাসনিক কাঠামোর আওতায় আনতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপনের চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির বিশেষ আদেশে প্রণীত এই অধ্যাদেশ অনুযায়ী কলেজগুলো নতুন বিশ্ববিদ্যালয়ের ‘সংযুক্ত কলেজ’ হিসেবে পরিচালিত হওয়ার কথা। গত ৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে অধ্যাদেশটি জারি করেন। সংসদ ভেঙে থাকা অবস্থায় জরুরি পরিস্থিতি বিবেচনায় ওই দিন থেকেই এটি কার্যকর করা হয়। নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্তর্ভুক্ত করা হয়েছে ঢাকা মহানগরের সাতটি স

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সিদ্ধান্ত পুনর্বিবেচনার ইঙ্গিত

রাজধানী ঢাকার সাতটি সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বিষয়টি পুনরায় বিবেচনা বা রিভিউ করা হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আলোচনা করে ফাইলটি আবারও রিভিউ করা হবে।

এর আগে, রাজধানীর সাতটি ঐতিহ্যবাহী সরকারি কলেজকে একটি সমন্বিত ও স্বায়ত্তশাসিত প্রশাসনিক কাঠামোর আওতায় আনতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপনের চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির বিশেষ আদেশে প্রণীত এই অধ্যাদেশ অনুযায়ী কলেজগুলো নতুন বিশ্ববিদ্যালয়ের ‘সংযুক্ত কলেজ’ হিসেবে পরিচালিত হওয়ার কথা।

গত ৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে অধ্যাদেশটি জারি করেন। সংসদ ভেঙে থাকা অবস্থায় জরুরি পরিস্থিতি বিবেচনায় ওই দিন থেকেই এটি কার্যকর করা হয়।

নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্তর্ভুক্ত করা হয়েছে ঢাকা মহানগরের সাতটি সরকারি কলেজ— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।

উল্লেখ্য, গত বছরের ২৬ মার্চ ইউজিসি রাজধানীর সাত কলেজকে পৃথক করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করে। পরে ১২ নভেম্বর এসব কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তিও প্রত্যাহার করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow