ঢাবির বিজয় ৭১ হলের এক শিক্ষার্থী ৬ মাসের জন্য বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে এক শিক্ষার্থীকে গেস্টরুমে নেওয়া এবং তাকে মারধরের হুমকির অভিযোগে শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহফুজকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার বরাদ্দকৃত আবাসিক আসনও বাতিল করেছে হল প্রশাসন। আব্দুল্লাহ আল মাহফুজ বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. এস এম আলী রেজা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। হল প্রশাসনের নোটিশে বলা হয়, গত ১৯ জুলাই দিবাগত রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে হলের যমুনা ব্লকের অতিথিকক্ষ-সংলগ্ন ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে আবাসিক শিক্ষার্থী আহমেদ শাহরিয়ার নীড়ের সঙ্গে আব্দুল্লাহ আল মাহফুজের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। নীড় টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ঘটনার পর বিষয়টি তদন্তে হল প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে কমিটি ঘটনায় মাহফুজের সংশ্লিষ্টতার সত্যতা পেয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়। তার এ কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয় ও হলের শৃঙ্খলা পরিপন্থি বলেও উল্লেখ করা হয়েছে। তদন্ত কমিটির স
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে এক শিক্ষার্থীকে গেস্টরুমে নেওয়া এবং তাকে মারধরের হুমকির অভিযোগে শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহফুজকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার বরাদ্দকৃত আবাসিক আসনও বাতিল করেছে হল প্রশাসন।
আব্দুল্লাহ আল মাহফুজ বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. এস এম আলী রেজা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
হল প্রশাসনের নোটিশে বলা হয়, গত ১৯ জুলাই দিবাগত রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে হলের যমুনা ব্লকের অতিথিকক্ষ-সংলগ্ন ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে আবাসিক শিক্ষার্থী আহমেদ শাহরিয়ার নীড়ের সঙ্গে আব্দুল্লাহ আল মাহফুজের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। নীড় টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ঘটনার পর বিষয়টি তদন্তে হল প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে কমিটি ঘটনায় মাহফুজের সংশ্লিষ্টতার সত্যতা পেয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়। তার এ কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয় ও হলের শৃঙ্খলা পরিপন্থি বলেও উল্লেখ করা হয়েছে।
তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে গত ৬ আগস্ট থেকে মাহফুজকে ছয় মাসের জন্য বিজয় একাত্তর হল থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে যমুনা ব্লকে তার বরাদ্দকৃত আবাসিক আসনও বাতিল করা হয়েছে।
কী ঘটেছিল সেদিন
অভিযোগে বলা হয়েছে, ১৯ জুলাই আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল চলাকালে হলের ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে আহমেদ শাহরিয়ার নীড়ের সঙ্গে মাহফুজের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মাহফুজ নীড়কে মারধর করেন এবং তাকে নিজের কক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের পক্ষ থেকে হল প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। পরে ওই অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে হল প্রশাসন।
তদন্ত শেষে মাহফুজের সংশ্লিষ্টতার সত্যতা পাওয়ার কথা জানিয়ে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে তদন্ত কমিটি। সেই সুপারিশের ভিত্তিতেই তাকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার ও আসন বাতিল করা হয়।
ডাকসু নির্বাচনের সময় স্লোগান দিয়ে আলোচনায় মাহফুজ
এর আগে ডাকসু নির্বাচনের সময় ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল জয়ী হওয়ার পর মাহফুজকে ‘লন্ডন হতে জানেন নাকি, সাদিক কায়েম ডাকসু ভিপি’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়।
তবে মাহফুজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই বলে দাবি করেছেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার মিডিয়া ও প্রচার সম্পাদক মিফতাহুল হোসাইন আল মারুফ।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘মাহফুজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের কোনো সাংগঠনিক সংশ্লিষ্টতা নেই। তবে তিনি ডাকসু নির্বাচনে সাদিক কায়েমকে সমর্থন করেছিলেন।’
এ বিষয়ে মাহফুজের বক্তব্য পাওয়া যায়নি।
রাহুল ত্রিপুরা/এসএনআর
What's Your Reaction?