তদারকির মাধ্যমে কৃত্রিম সংকট দূর করা হবে : প্রতিমন্ত্রী টুকু
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নিয়মিত বাজার তদারকির মাধ্যমে খাদ্য ও কৃষিখাতে সিন্ডিকেটের তৈরি করা কৃত্রিম সংকট নিরসন করা হবে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে ‘বাজার মনিটরিং সেল’ গঠন করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের বিশ্বাস, নিয়মিত মনিটরিং ও কঠোর তদারকির মাধ্যমে বিদ্যমান সব সমস্যার সমাধান সম্ভব। তিনি আরও যোগ করেন, আমরা মাত্র দায়িত্ব গ্রহণ করে যাত্রা শুরু করেছি। জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এর আগে প্রতিমন্ত্রী জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় যোগ দেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জ
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নিয়মিত বাজার তদারকির মাধ্যমে খাদ্য ও কৃষিখাতে সিন্ডিকেটের তৈরি করা কৃত্রিম সংকট নিরসন করা হবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে ‘বাজার মনিটরিং সেল’ গঠন করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের বিশ্বাস, নিয়মিত মনিটরিং ও কঠোর তদারকির মাধ্যমে বিদ্যমান সব সমস্যার সমাধান সম্ভব।
তিনি আরও যোগ করেন, আমরা মাত্র দায়িত্ব গ্রহণ করে যাত্রা শুরু করেছি। জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।
এর আগে প্রতিমন্ত্রী জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় যোগ দেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত ও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।
দীর্ঘদিন পর নিজ জেলায় আগমনে দলীয় নেতাকর্মীরা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং টাঙ্গাইলের উন্নয়নে তার সক্রিয় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।
What's Your Reaction?