তানজীবকে নিয়ে বিভ্রান্তিকর খবর, সাবধান করলেন স্ত্রী

সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক তানজীব সারোয়ারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবি করছেন তার স্ত্রী সাবা সানজিদা রহমান। তিনি জানান, বৃহস্পতিবার রাত থেকেই বিভিন্ন ফেসবুক পেজ থেকে ‘ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা, আইসিইউতে সংগীতশিল্পী তানজীব সারোয়ার’ লিখে পোস্ট দেওয়া হচ্ছে, যা বিভ্রান্তকর। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সানজিদা বলেন, ‘উচ্চ রক্তচাপে আইসিইউতে ভর্তি আছেন তানজীব। তার আগে থেকেই উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। ১২ তারিখ মধ্যরাতে তা বেড়ে গেলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ইমার্জেন্সি থেকে এরপর তাকে আইসিইউতে নেওয়া হয়। আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় তানজীব সারোয়ার এখন মোটামুটি সুস্থ।’ তিনি আরও বলেন ‘যে কোনো ধরনের তথ্যের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দয়া করে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনাদের ভালোবাসা এবং দোয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।’ এ সময় গায়কের স্ত্রী জানান, এই ধরনের বিভ্রান্তিকর খবর প্রচার হতে থাকলে আইনি ব্যবস্থা নেবেন তারা। সানজিদা বলেন, ‘এমন সংবাদ কেন ছড়াচ্ছে, তা জানি না। আমাদের কাছ থেকে কোনো কনফারমেশন বা তথ্য না নিয়ে এসব খ

তানজীবকে নিয়ে বিভ্রান্তিকর খবর, সাবধান করলেন স্ত্রী
সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক তানজীব সারোয়ারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবি করছেন তার স্ত্রী সাবা সানজিদা রহমান। তিনি জানান, বৃহস্পতিবার রাত থেকেই বিভিন্ন ফেসবুক পেজ থেকে ‘ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা, আইসিইউতে সংগীতশিল্পী তানজীব সারোয়ার’ লিখে পোস্ট দেওয়া হচ্ছে, যা বিভ্রান্তকর। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সানজিদা বলেন, ‘উচ্চ রক্তচাপে আইসিইউতে ভর্তি আছেন তানজীব। তার আগে থেকেই উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। ১২ তারিখ মধ্যরাতে তা বেড়ে গেলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ইমার্জেন্সি থেকে এরপর তাকে আইসিইউতে নেওয়া হয়। আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় তানজীব সারোয়ার এখন মোটামুটি সুস্থ।’ তিনি আরও বলেন ‘যে কোনো ধরনের তথ্যের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দয়া করে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনাদের ভালোবাসা এবং দোয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।’ এ সময় গায়কের স্ত্রী জানান, এই ধরনের বিভ্রান্তিকর খবর প্রচার হতে থাকলে আইনি ব্যবস্থা নেবেন তারা। সানজিদা বলেন, ‘এমন সংবাদ কেন ছড়াচ্ছে, তা জানি না। আমাদের কাছ থেকে কোনো কনফারমেশন বা তথ্য না নিয়ে এসব খবর ছড়ানো হচ্ছে। এসব চলতে থাকলে আমরা আইনি ব্যবস্থা নেব।’ প্রসঙ্গত, ‘দিল আমার’, ‘মেঘ মিলন’ ও ‘গা ছুঁয়ে বলো’—গানগুলো দিয়ে আলোচনায় আসেন তানজীব সারোয়ার। গত বছর ১১ অক্টোবর সাবা সানজিদা রহমানের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow