দোহারে বিএনপির প্রতিনিধি সভা, ঐক্যবদ্ধভাবে ৩১ দফা বাস্তবায়নের আহ্বান
ঢাকার দোহার উপজেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের অভ্যন্তরীণ সমস্যা সাংগঠনিকভাবে সমাধান করে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। শনিবার (০৮ আগস্ট) সকালে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। দোহার উপজেলা বিএনপির সভাপতি এস এম নজরুল ইসলাম মেছেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ মাসুদ। সভায় ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামিমা রহিম শীলা, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসেম ব্যাপারীসহ উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া দোহারের ৮টি ইউনিয়ন ও পৌরসভা বিএনপির কমিটির নেতারা এবং প্রতিটি ওয়ার্ড থেকে তিনজন করে প্রতিনিধি সভায় অংশ নেন। সভায় বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতারা সংগঠনের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। এসব বিষয়ে আলোচনা করে সাংগঠনিকভাবে সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক বলেন, ‘দেশ
ঢাকার দোহার উপজেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের অভ্যন্তরীণ সমস্যা সাংগঠনিকভাবে সমাধান করে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
শনিবার (০৮ আগস্ট) সকালে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
দোহার উপজেলা বিএনপির সভাপতি এস এম নজরুল ইসলাম মেছেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ মাসুদ।
সভায় ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামিমা রহিম শীলা, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসেম ব্যাপারীসহ উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া দোহারের ৮টি ইউনিয়ন ও পৌরসভা বিএনপির কমিটির নেতারা এবং প্রতিটি ওয়ার্ড থেকে তিনজন করে প্রতিনিধি সভায় অংশ নেন।
সভায় বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতারা সংগঠনের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। এসব বিষয়ে আলোচনা করে সাংগঠনিকভাবে সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক বলেন, ‘দেশ গড়ার কাজে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে। দলের মধ্যে কোনো সমস্যা থাকলে সাংগঠনিকভাবে বসে তা সমাধান করতে হবে। কোনো কাদা ছোড়াছুড়ি করা যাবে না। ঐক্যবদ্ধভাবে আমাদের তারেক রহমানের দেশ গড়ার ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।’
সভায় উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে সভাপতির বক্তব্যে এস এম নজরুল ইসলাম মেছের বলেন, ‘তৃণমূলের নেতাকর্মীরাই দলের প্রাণ। মানুষকে ভালোবেসে তাদের পাশে থেকে সবার মন জয় করতে হবে।’
What's Your Reaction?