নগরকান্দায় ট্রলি চাপায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু, চালক পলাতক 

ফরিদপুরের নগরকান্দায় মাটিবাহী ট্রলির চাপায় পিষ্ট হয়ে মরিয়ম (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৮টার দিকে নগরকান্দা মুন্সী শফিউদ্দিন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নগরকান্দা মদিনাতুল উলুম মাদ্রাসায় যাওয়ার পথে ট্রলির নিচে পড়ে গুরুতর আহত হয় মরিয়ম। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মরিয়ম নগরকান্দা উপজেলার বড় কাজলি গ্রামের মো. রাজ্জাকের মেয়ে। পরিবারসহ তিনি নগরকান্দা বাজারে ভাড়া বাসায় থাকতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর চালক ট্রলি ফেলে পালিয়ে যায়। পরে ক্ষুব্ধ জনতা ট্রলিটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলি জব্দ করে থানায় নিয়ে যায়। এবিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বিডি২৪লাইভকে জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘাতক চালককে গ্রেপ্তারে অভিযান চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বিডি২৪লাইভকে বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, মেয়েটির এমন মৃত্যুতে আমি ভীষণভাবে মর্মাহত। দায়ীদের শনাক্ত কর

নগরকান্দায় ট্রলি চাপায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু, চালক পলাতক 

ফরিদপুরের নগরকান্দায় মাটিবাহী ট্রলির চাপায় পিষ্ট হয়ে মরিয়ম (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৮টার দিকে নগরকান্দা মুন্সী শফিউদ্দিন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নগরকান্দা মদিনাতুল উলুম মাদ্রাসায় যাওয়ার পথে ট্রলির নিচে পড়ে গুরুতর আহত হয় মরিয়ম। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মরিয়ম নগরকান্দা উপজেলার বড় কাজলি গ্রামের মো. রাজ্জাকের মেয়ে। পরিবারসহ তিনি নগরকান্দা বাজারে ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর চালক ট্রলি ফেলে পালিয়ে যায়। পরে ক্ষুব্ধ জনতা ট্রলিটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলি জব্দ করে থানায় নিয়ে যায়।

এবিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বিডি২৪লাইভকে জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘাতক চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বিডি২৪লাইভকে বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, মেয়েটির এমন মৃত্যুতে আমি ভীষণভাবে মর্মাহত। দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow