নির্ধারিত সময়ে ব্যয়ের হিসাব দেয়নি বিএনপি-এনসিপিসহ ২৫ দল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। বুধবার (১৩ মে) ছিল রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ব্যয় জমা দেওয়ার শেষ দিন। কিন্তু এই নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি ও এনসিপিসহ ২৫টি দল নির্বাচন কমিশনে (ইসি) তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়নি। জমা দিয়েছে জামায়ত ও জাতীয় পার্টিসহ ২৫টি দল। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে। শেষ দিনে ইসিতে জমা দেওয়া হিসাবে জাতীয় পার্টি বলছে, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারা নির্বাচনে কেন্দ্রীয়ভাবে ৫ লাখ ৫ হাজার টাকা ব্যয় করেছে। ভোট উপলক্ষে প্রচারণা বাবদ ৩ লাখ ২৫ হাজার টাকা, জনসভা বাবদ ১ লাখ ১৫ হাজার ও স্টাফ বাবদ ৬৫ হাজার টাকা খরচ করেছে দলটি। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, মোট ২৫টি রাজনৈতিক দল এখন পর্যন্ত তাদের নির্বাচনী ব্যয় জমা দেয়নি। বাকিগুলো দিয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার কমিশনে নথি উপস্থাপন করা হবে। কমিশন সিদ্ধান্ত দিলে ব্যয় জমা দেওয়ার জন্য একমাস সময় বাড়ানো হবে।  ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা বলছেন, ইসি চাইলে এ সময় বাড়াতে পারে। আবার দলগুলোও সাধারণত সময় বাড়ানোর আবেদন করে থাকে। তবে এবার এখন পর্যন্ত কোনো দল সময় বাড়ানোর আবেদন করেনি। এদি

নির্ধারিত সময়ে ব্যয়ের হিসাব দেয়নি বিএনপি-এনসিপিসহ ২৫ দল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। বুধবার (১৩ মে) ছিল রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ব্যয় জমা দেওয়ার শেষ দিন। কিন্তু এই নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি ও এনসিপিসহ ২৫টি দল নির্বাচন কমিশনে (ইসি) তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়নি। জমা দিয়েছে জামায়ত ও জাতীয় পার্টিসহ ২৫টি দল। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

শেষ দিনে ইসিতে জমা দেওয়া হিসাবে জাতীয় পার্টি বলছে, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারা নির্বাচনে কেন্দ্রীয়ভাবে ৫ লাখ ৫ হাজার টাকা ব্যয় করেছে। ভোট উপলক্ষে প্রচারণা বাবদ ৩ লাখ ২৫ হাজার টাকা, জনসভা বাবদ ১ লাখ ১৫ হাজার ও স্টাফ বাবদ ৬৫ হাজার টাকা খরচ করেছে দলটি।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, মোট ২৫টি রাজনৈতিক দল এখন পর্যন্ত তাদের নির্বাচনী ব্যয় জমা দেয়নি। বাকিগুলো দিয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার কমিশনে নথি উপস্থাপন করা হবে। কমিশন সিদ্ধান্ত দিলে ব্যয় জমা দেওয়ার জন্য একমাস সময় বাড়ানো হবে। 

ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা বলছেন, ইসি চাইলে এ সময় বাড়াতে পারে। আবার দলগুলোও সাধারণত সময় বাড়ানোর আবেদন করে থাকে। তবে এবার এখন পর্যন্ত কোনো দল সময় বাড়ানোর আবেদন করেনি।

এদিকে গত মঙ্গলবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে হিসাব জমা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

দলটির নির্বাচনী ব্যয়ের হিসাবের বিবরণী অনুযায়ী, দলটির মোট ব্যয় হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা। এর মধ্যে ২২৫ জন প্রার্থীকে অনুদান হিসেবে দেওয়া হয়েছে ৪ কোটি টাকা। যেখানে গড়ে প্রতি প্রার্থী দল থেকে প্রায় দেড় থেকে ২ লাখ টাকা।

এছাড়া জামায়াত সংবাদ সম্মেলন করতে ব্যয় করেছে ২২ হাজার ৮৪৮ টাকা। দলটির নির্বাচনী ইশতেহার ডিজাইন ও ছাপা, নির্বাচনী সামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতাদের সফর এবং আইসিসিতে বিজ্ঞাপন দেওয়ার খরচ হিসেবে মোট ব্যয় দেখিয়েছে।

ইসি সূত্র বলছে, নির্বাচনের গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং ৯০ দিনের মধ্যে দলগুলোকে নির্বাচনী ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow