নিয়ন্ত্রণ হারিয়ে গরুবাহী ট্রাক খালে, দিশাহারা বেপারীরা

গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলার সীমান্তবর্তী কাজুলিয়া এলাকায় কোরবানির গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে। এতে ঘটনাস্থলেই ট্রাকের নিচে চাপা পড়ে ও পানিতে ডুবে চারটি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অলৌকিকভাবে আরও চারটি গরু জীবিত উদ্ধার করা হলেও কোনো মানুষ হতাহত হননি। শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। ভুক্তভোগী বেপারী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকে থাকা আটটি গরু চুয়াডাঙ্গা জেলার শিয়ালমারি গরুর হাট থেকে বৃহস্পতিবার দুপুরে কেনা হয়েছিল। গরুগুলো বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বাওলিয়া গরুর হাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে কাজুলিয়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খালে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক নজরুল ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান। ক্ষতিগ্রস্ত গরুর বেপারীরা হলেন- বরিশালের উজিরপুর উপজেলার কাউয়ারেখা গ্রামের মৃত দুলাল বেপারীর ছেলে রানা বেপারী এবং মশাং গ্রামের সামসুল হকের ছেলে লিটন বেপারী। দুর্ঘটনার সময় ট্রাকে লিটন বেপারীর ছেলে সৈকত বেপারীও ছিলেন। বেপারীরা জানান, মারা যাওয়া চারটি গরু

নিয়ন্ত্রণ হারিয়ে গরুবাহী ট্রাক খালে, দিশাহারা বেপারীরা

গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলার সীমান্তবর্তী কাজুলিয়া এলাকায় কোরবানির গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে। এতে ঘটনাস্থলেই ট্রাকের নিচে চাপা পড়ে ও পানিতে ডুবে চারটি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অলৌকিকভাবে আরও চারটি গরু জীবিত উদ্ধার করা হলেও কোনো মানুষ হতাহত হননি।

শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভুক্তভোগী বেপারী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকে থাকা আটটি গরু চুয়াডাঙ্গা জেলার শিয়ালমারি গরুর হাট থেকে বৃহস্পতিবার দুপুরে কেনা হয়েছিল। গরুগুলো বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বাওলিয়া গরুর হাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে কাজুলিয়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খালে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক নজরুল ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান।

ক্ষতিগ্রস্ত গরুর বেপারীরা হলেন- বরিশালের উজিরপুর উপজেলার কাউয়ারেখা গ্রামের মৃত দুলাল বেপারীর ছেলে রানা বেপারী এবং মশাং গ্রামের সামসুল হকের ছেলে লিটন বেপারী। দুর্ঘটনার সময় ট্রাকে লিটন বেপারীর ছেলে সৈকত বেপারীও ছিলেন।

বেপারীরা জানান, মারা যাওয়া চারটি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে একটু বাড়তি লাভের আশায় বিভিন্ন জায়গা থেকে চড়া সুদে ঋণ ও ধারদেনা করে গরুগুলো কিনেছিলেন তারা।

কান্নাজড়িত কণ্ঠে রানা বেপারী বলেন, মানুষের কাছ থেকে ঋণ আর ধার করে গরুগুলো কিনছিলাম। ভাবছিলাম ঈদের হাটে বিক্রি করে কিছু লাভ হবে, সংসারটা একটু ভালোভাবে চলবে। কিন্তু এক দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল। এখন ঋণের টাকা কীভাবে শোধ করব বুঝতে পারছি না। আমরা পুরোপুরি নিঃস্ব হয়ে গেলাম। 

আরেক বেপারী লিটন বেপারী বলেন, সারারাত চোখ না বুজে রাস্তায় ছিলাম। আর একটু গেলেই হাটে পৌঁছে যেতাম। আল্লাহ দয়া করেছেন, আমরা প্রাণে বেঁচে আছি। কিন্তু গরুগুলা মারা যাওয়ায় আমাদের মেরুদণ্ড ভেঙে গেল।

উদ্ধার কাজে অংশ নেওয়া স্থানীয় মুসল্লি নেয়ামত উল্লাহ বলেন, ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যাই। দেখি ট্রাক খালে পড়ে গেছে আর ভেতরে গরুগুলো পানিতে ছটফট করছে। পরে স্থানীয় লোকজন মিলে দ্রুত উদ্ধার কাজ শুরু করি। দৃশ্যটা খুবই হৃদয়বিদারক ছিল।

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খালে পড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘক্ষণ গাড়ি চালানোর কারণে চালক ঘুমের ঘোরে ছিলেন। খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচ থেকে চারটি গরুকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং বাকি চারটি জীবিত গরুকে নিরাপদে ও অক্ষত অবস্থায় বের করে আনতে সক্ষম হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow