নীলফামারীতে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নীলফামারীতে রামগঞ্জ ট্রাজেডি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হেদায়েত আলী শাহ ফকির (৪৫)কে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান। গ্রেপ্তার হেদায়েত আলী শাহ ফকির সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা কৃষক লীগের সহ-সভাপতি। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে রামগঞ্জ ট্রাজেডি হত্যা মামলা, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা এবং জেলা বিএনপির কার্যালয় ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। এ বিষয়ে ওসি জিল্লুর রহমান জানান, হেদায়েত আলী হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে। প্রসঙ্গত, হেদায়েত আলী শাহ ফকির গত ২০ জানুয়ারি মঙ্গলবার নীলফামারী ২ আসনের বিএনপির প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের হাতে ফুল নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

নীলফামারীতে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নীলফামারীতে রামগঞ্জ ট্রাজেডি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হেদায়েত আলী শাহ ফকির (৪৫)কে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান। গ্রেপ্তার হেদায়েত আলী শাহ ফকির সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা কৃষক লীগের সহ-সভাপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে রামগঞ্জ ট্রাজেডি হত্যা মামলা, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা এবং জেলা বিএনপির কার্যালয় ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ওসি জিল্লুর রহমান জানান, হেদায়েত আলী হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, হেদায়েত আলী শাহ ফকির গত ২০ জানুয়ারি মঙ্গলবার নীলফামারী ২ আসনের বিএনপির প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের হাতে ফুল নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow